,

এই বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ করলেন ষাটোর্ধ বাবু ভাই

news-image

নওগাঁর ধামইরহাটের ষাটোর্ধ মীর মো.গাউছুল আজম বাবু বাই সাইকেল যোগে ৬৪ জেলা ভ্রমণ করেছেন। ৬২ বছর পেরোনো মানুষটি শখ পূরণ করতে বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। তাঁর সঙ্গী ১২ বছরের পুরোনো বাইসাইকেল। তিনি ঘুরে দেখেছেন দেশের ৬৪ জেলা।

গাউছুল আযম বলেন, সাইকেল আমার প্রতিদিনের সঙ্গী। জীবিকার জন্য সাইকেল করে জেলা সদর নওগাঁ শহর থেকে ব্যাগ কিনে বিক্রি করেছি উপজেলার বিভিন্ন দোকানে। সাংসারিক সব কাজই করতে হতো সাইকেল দিয়ে। আরও বড় কথা সাইকেল ছাড়া ঘোরার মতো টাকাকড়ি পাব কোথায়। এখন চোখ বন্ধ করে পুরো দেশ দেখতে পাই। মনে হয় দেশটা এত ছোট! অথচ আগে নৌকায় যমুনা নদী পার হওয়ার সময় মনে হতো, এই নদী পার হতেই যদি এত সময় লাগে, তাহলে দেশটা যেন কত বড়। ছোটবেলা থেকেই আমার সারা দেশ ভ্রমণের ইচ্ছে ছিল। পারিবারিক ও সাংসারিক কারণে তখন সময় সুযোগ হয়ে ওঠেনি। ছেলে-মেয়ে বড় হয়েছে, তারা সংসারের ভার নিয়েছে। তাই তিন বছর আগে ২০১৪ সালে দিনাজপুর ভ্রমণ দিয়ে শুরু করেছিলাম সাইকেল চালনা।

চলতি বছরের এপ্রিল মাসে ভোলা জেলা ভ্রমণের মাধ্যমে দেশের ৬৪ জেলা ভ্রমণ কর্মসূচী তাঁর সমাপ্ত হয়।গাউছুল আজম বাবু ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত ভাতকুন্ডু গ্রামের ঐতিহ্যবাহী মীর পরিবারের মৃত মীর খাদেমুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ধামইরহাট পৌরসভার অন্তর্গত ৩নং ওয়ার্ড দক্ষিণ চকযদু গ্রামে বসবাস করছেন। ২ ছেলে, ১ মেয়ে সন্তানের জনক। ছেলে মেয়ে সকলকে তিনি বিয়ে দিয়েছেন।

২০১৪ সালে দিনাজপুর জেলা ভ্রমণ দিয়ে শুরু করে ভোলা জেলা ভ্রমণের মাধ্যমে তাঁর সাইকেল যোগে সারাদেশ ভ্রমণ কর্মসূচী সমাপ্ত করেন। ভ্রমণকালে তিনি প্রতিদিন প্রায় ১৮০ কিলোমিটার থেকে ২২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন। তিনি মসজিদ, মাদ্রাসা, পীরের দরবার শরীফসহ বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপন করেছেন।যুব ও তরুণ সমাজকে সাইকেলে চড়ে দেশ ভ্রমণে যেতে উৎসাহ প্রদান করছেন। তিনি চান মানুষ যেন সাইকেলে চড়ে তার প্রতিদিনের কাজকর্ম সম্পাদন করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা