,

এবার পিতৃত্বকালীন ছুটির উদ্যোগ

news-image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানিয়েছেন, পিতৃত্বকালীন ছুটির কথা ভাবছে সরকার। এই উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৯’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গর্ভবর্তী মায়ের প্রসূতিকালীন ছুটি প্রাপ্তি ঘটলেও গর্ভাবস্থায় প্রসূতি মায়েরা তাদের স্বামীদের সার্বক্ষণিক সহযোগিতা থেকে বঞ্চিত হয়। অন্যদিকে, পিতৃত্বকালীন সময়ে প্রতিটি পিতাও অনাগত সন্তান ও স্ত্রীর পাশে থাকতে উদগ্রিব থাকে। একারণে পিতৃত্বকালীন ছুটির উদ্যোগ নেয়া হবে। অনুষ্ঠানে মাতৃদুগ্ধ ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন সেক্টরের পরিচালক ও নির্বাহী পরিচালকদের পুরস্কৃত করা হয়।

ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম, ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এস কে রায়সহ মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান