,

নাটোর হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত

news-image

লিটন হোসেন লিমন, নাটোর : নাটোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু সেল খোলার পর মঙ্গলবার পর্যন্ত ১০ দিনে জেলায় সনাক্ত ৫৭ জন। এর মধ্যে নাটোর সদর হাসপাতালে এ পর্যন্ত ২৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ভর্তি করা হয় ২৪ জনকে। মঙ্গলবার সদর হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী সনাক্ত করার পর তাদের ভর্তি করা হয়।

চিকিৎসা নিয়ে চলে যাওয়ার পর মঙ্গলবার রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের চক্ষু চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান ও একজন গর্ভবতী মহিলাসহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১জন। অপরদিকে বেসরকারী সততা ক্লিনিকে এ পর্যন্ত ৩১ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এদিকে ঈদের ছুটিতে ঢাকা থেকে মানুষ এলাকায় আসলে এর পরিমাণ বাড়ার শংকা করছেন সংশ্লিষ্টরা। নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য সদর হাসপাতালে মোট ১২০টি কীট বরাদ্দ দেওয়া হয়েছে যা প্রায় শেষের দিকে।

আরো কীটস-এর বরাদ্দ চেয়ে লেখা হয়েছে। বরাদ্দ না এলে ডেঙ্গু নির্ণয়ে সমস্যার সৃষ্টি হবে। সে ক্ষেত্রে বাইরে থেকে পরীক্ষা করে ডেঙ্গু রোগী সনাক্ত করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ