রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে অর্ধশত ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে : মশক নিধন কার্যক্রমে ধীরগতি

news-image

রংপুর ব্যুরো : কুড়িগ্রামে এ পর্যন্ত ৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, এ পর্যন্ত এই হাসপাতালে ৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২ শিশুসহ ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৯ জন রোগীকে। ১৪ জন রোগী রিলিজ নিয়ে বাসায় চলে গেছেন। এছাড়াও রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ফুলবাড়ীতে চিকিৎসা নিয়েছেন ১ জন।

এদিকে রংপুর সিটি কর্পোরেশন থেকে ধার করে আনা দুটি ফগার মেশিন দিয়ে কুড়িগ্রাম পৌরসভার মশা নিধন চলছে ধীরগতিতে। ওষুধ স্বল্পতার কারণে এ ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এখনও অনেক জায়গায় পৌরসভার মশক নিধনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা আসেননি। পৌরসভার কর্মীরা ধর্মঘটে থাকায় বাইরে থেকে নেয়া জনবল দিয়ে দায়সারাভাবে চলছে এই কাজ। তাছাড়া অচিরেই মেশিন দুটি রংপুর সিটি কর্পোরেশনে ফেরৎ দেয়া হলে মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই কার্যক্রম।

অবশ্য কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো: আব্দুল জলিল দাবী করেছেন, পৌরসভার ৮০ ভাগ এলাকায় তার কর্মীরা মশক নিধনের ওষুধ স্প্রে করেছেন। ঈদের আগেই নিজস্ব মেশিন কেনার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী