,

মাংসের তুর্কি রান্না

news-image
তুরস্কের রান্না বা টার্কিশ খাবারে মাংসের ব্যবহার বেশ জনপ্রিয়। আমাদের দেশেও ধীরে ধীরে এ রান্নার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। ঈদের মাংস দিয়ে সহজে বাড়িতেই বানাতে পারবেন তুরস্কের বিভিন্ন পদ। রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন।

টার্কিশ আদানা কাবাব

উপকরণ: গরুর মাংসের মিহি কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ১০০ গ্রাম, ধনেপাতা বা পার্সলে কুচি ১ মুঠো, লাল ক্যাপসিকাম ১টা, কাঁচা মরিচ কুচি ৩–৪টি, আদা-রসুনবাটা ১ চা-চামচ, সোমাক পাউডার ১ চা-চামচ, পাপরিকা পাউডার ১ চা-চামচ, জলপাই তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।

ছবি: সুমন ইউসুফ

টার্কিশ ল্যাম্ব পোলাও

উপকরণ: খাসি বা ভেড়ার মাংস ৫০০ গ্রাম, বাসমতী চাল ২৫০ গ্রাম, কাঠবাদামের কুচি বা বাদাম ১ মুঠো (শুকনা তাওয়াতে হালকা ভেজে নেওয়া), জলপাই তেল পরিমাণমতো, পেঁয়াজকুচি ১টা (বড়), দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ২টা করে, আদা-রসুনবাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গরম পানি ৫০০ গ্রাম, ভেজিটেবল স্টক কিউব ১টা, পুদিনাপাতা বা ধনেপাতা কুচি ১ মুঠো, শুকনা কিশমিশ বা অ্যাপ্রিকট ১০-১২টা।

প্রণালি: গরম তেলে পেঁয়াজ ও দারুচিনি লাল করে ভেজে নিন। এতে খাসির মাংস, একটু লবণ ও আদা-রসুন বাটা দিয়ে ভেজে ভালোভাবে কষিয়ে নিন। এরপর এতে ধুয়ে ভিজিয়ে রাখা চাল দিয়ে নেড়ে ভেজে নিন। ভাজা হলে এতে গরম পানি ও স্টক কিউব দিন। এতে কিশমিশ বা অ্যাপ্রিকট দিয়ে ঢেকে দিন। একদম অল্প আঁচে রান্না করুন। চাল সেদ্ধ হলে ও পানি শুকিয়ে গেলে কাঠবাদাম ও পুদিনাপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার টার্কিশ ল্যাম্ব পোলাও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা