,

নাটোরে আপন চাচা ভাতিজিকে ধর্ষনের পর হত্যা

news-image

লিটন হোসেন লিমন,নাটোর : নাটোরের সিংড়ায় রেশমি খাতুন নামে এক কলেজ ছাত্রীকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে আপন চাচা। রবিবার বেলা ২টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের দেওগাছা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় চাচা শাহাদৎ হোসেন (৩০) কে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসীরা। কলেজছাত্রী রেশমি খাতুন স্থানীয় বামিহাল অর্নাস কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং দেওগাছা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, উপজেলার পাকুরিয়া গ্রামে রেশমি খাতুনের দাদা মারা যায়। বাড়ির সবাই সেই জানাযা যায়। এসময় রেশমি খাতুন বাড়িতে একাই ছিল। এই সুযোগে আপন চাচা শাহাদৎ হোসেন ভাতিজী রেশমি খাতুনকে ধর্ষন করে ঘরের রেলিং ওপর শ্বাস করে হত্যা করে। পরে এলাকাবাসীরা চাচা শাহাদৎ হোসেনকে আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আটক শাহাদৎ হোসেন মসলেম উদ্দিনের ছেল।

ঘটনার সত্যতা স্বীকার করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, রেশমি খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। পরবর্তীতে তদন্ত করে ঘটনার রহস্য বেরিয়ে আসবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ