,

সরকারি নাস্তার টাকা বাঁচিয়ে মশা মারতে মাঠে সাড়ে ৭’শ পুলিশ

news-image

সরকারিভাবে প্রাপ্ত নাস্তার টাকা বাঁচিয়ে ওষুধ কিনে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে সাড়ে সাত’শ পুলিশ সদস্য।আজ রবিবার সকাল ৭টা থেকে জেলাব্যাপী বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করে মশা মারা ওষুধ ছিটাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সদস্যরা।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম-পিপিএম জানান, জেলায় প্রায় সাড়ে সাত’শ পুলিশ রবিবার সকাল ৭টা থেকে এই কার্যক্রম শুরু করেছে এবং সরেজমিন তত্ত্বাবধান করছেন পুলিশ সুপারসহ জেলার ৫ থানার ওসিরা।

তিনি আরও জানান, সরকারিভাবে প্রাপ্ত নাস্তার টাকা বাঁচিয়ে মশা মারার ওষুধ কেনা হয়েছে। এই কর্মসূচি পুলিশ সুপারের কার্যালয় হতে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট চত্বর, অক্ট্রয় মোড়সহ বিভিন্ন নার্সারি ও বাসাবাড়ির আশপাশে মশা মারার ওষুধ ছিটানো হয়। এছাড়া জেলার পাঁচ উপজেলার সবগুলো থানা এলাকা, পুলিশ ফাঁড়ি ও অফিসে ওষুধ ছিটানো হচ্ছে।

প্রসঙ্গত, প্রতিটি থানার ওসিদের নেতৃত্বে নিজ নিজ এলাকা পরিষ্কার করে ওষুধ ছিটানো হচ্ছে এবং পুরো আগস্ট মাস জুড়েই এই কার্যক্রম চলবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা