,

রাজশাহীর মোহনপুরে কলেজ শিক্ষার্থীকে ইভটিজিং এর দায়ে দুই বখাটে গ্রেফতার

news-image
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার  মোহনপুর উপজেলায়  এক কলেজ শিক্ষার্থীকে  উত্ত্যক্তের দায়ে  দুই জনকে গ্রেফতার  করেছে মোহনপুর থানা পুলিশ। শুক্রবার  (২আগষ্ট ) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। ইভটিজিং এর দায়ে দুই বখাটে যুবককে গ্রেফতার এ বিষয়টি নিশ্চিত করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি)মোস্তাক আহম্মেদ। আটককৃতরা হলো উপজেলার সাকোঁয়া গ্রামের শফিকুলের ছেলে  উবাইদ ও একই গ্রামের সেকান্দারের ছেলেসবুজ।
অভিযোগসূত্রে  জানা যায়, কলেজ শিক্ষার্থীকে আসা যাওয়ার পথে দুই বখাটে উবাইদ ও সবুজ বৈঠা গ্রামের  জনৈক ব্যাক্তির মেয়েকে  প্রায়ই উত্ত্যক্ত করতো এবং বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে এ সময় ওই বখাটে দেরকে  উত্ত্যক্ত করতে নিষেধ করলে এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ওই  কলেজ শিক্ষার্থীকে বিভিন্ন খারাপ মন্তব্য করেন। তবে ওই শিক্ষার্থী রাজশাহী কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন।
পরিবার সূত্রে জানা যায়, উবাইদ ও সবুজ অনেক দিন থেকেই কলেজে আসা যাওয়ার সময় কলেজছাত্রী কে উত্ত্যক্ত করতো। তাই বাধ্য হয়ে কলেজ ছাত্রী বাদী হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (২ আগষ্ট)  রাতেই মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত উবাইদ ও  তার সহযোগী সবুজ কে গ্রেফতার করে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ