,

‘শিবির’ ধরতে গিয়ে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : শিবিরের গুলিতে আহত হয়েছেন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি। এছাড়া মারপিটে আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার মধ্যরাতে সাতক্ষীরা সদরের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সৈয়দ সাদিকুর রহমান সাতক্ষীরা সিবি হাসপাতাল ও ফারাবি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা আজমির হোসেন ফারাবি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে।

সৈয়দ সাদিকুর রহমান বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা একটি বাড়িতে হামলার পরিকল্পনা করছে- এমন খবরে পেয়ে আমিসহ ৭-৮ জন ছাত্রলীগকর্মী সেখানে যাই। এ সময় ১৫-২০ জন শিবির ক্যাডার আমাকে লক্ষ্য করে গুলি করে। সেই গুলি ফারাবির পায়ে বিদ্ধ হয়। পরে তারা আমাকে এলোপাতাড়ি মারপিট করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের জন্য অভিযান চলছে। আটককৃত সবাই শিবিরের কর্মী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ