,

৩ হাজার কোটি টাকার প্রলোভন; ১০ কোটি আত্মসাৎ

news-image

ডেস্ক রিপোর্ট : ‘বাংলাদেশ থেকে ৩ হাজার কোটি টাকার একটি দুর্লভ বস্তু আমেরিকায় বিক্রি করা হয়েছে। আমেরিকার কাছ থকে এ টাকা আনতে হলে ৩০০ সদস্যের একটি কমিটি লাগবে। প্রত্যেক সদস্যকে কমপক্ষে ১ লাখ টাকা করে দিতে হবে। কেউ চাইলে বেশিও দিতে পারেন। এভাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ১০০ কোটি টাকার ফান্ড হয়ে গেলেই আমেরিকা সরকারকে জানানো হবে। এর পরই আমেরিকা থেকে পাঠিয়ে দেওয়া হবে ৩ হাজার কোটি টাকা। পরে বিনিয়োগ অনুযায়ী টাকা ভাগ-বাটোয়ারা করে নেওয়া হবে। কেউ চাইলে এ টাকা দিয়ে লন্ডন, আমেরিকা, কানাডা ও সিঙ্গাপুরে ফ্ল্যাটবাড়িও কিনতে পারবেন।’

অভিনব এ প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। র‌্যাবের হাতে ওই চক্রের দুই সদস্য আটকের পর অভিনব এ প্রতারণার বিষয়টি ফাঁস হয়। গতকাল বেলা ১১টায় র‌্যাব-৯ সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। গত শুক্রবার র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা ঢাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের যে দুই সদস্যকে আটক করেন তারা হলেন মৌলভীবাজার সদরের জগৎপুরের মৃত সোনাউর মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও হবিগঞ্জের বাহুবল উপজেলার হাজীমাদাম গ্রামের মৃত আবদুল হকের ছেলে মাসুদ রানা।

র‌্যাব জানায়, প্রতারক চক্র সরকারি বিভিন্ন দফতরের জাল সিল, কাগজপত্র ও অবৈধ পাসপোর্ট তৈরি করে মানুষকে দেখাত। এমনকি আমেরিকার বিভিন্ন সরকারি দফতর থেকে এ-সংক্রান্ত চিঠি এসেছে দাবি করে বিভিন্ন জাল কাগজপত্র দেখিয়ে লোকজনকে বিশ্বাস করাত। যারা টাকা দিয়ে সদস্য হতো তারা যাতে ঘটনাটি গোপন রাখে সেজন্য ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষরও নিত প্রতারক চক্র। র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, ওই চক্রের আরও যেসব সদস্য রয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। পরে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এসব প্রতারকের দেখানো প্রলোভন থেকে জনসাধারণকে সজাগ থাকারও পরামর্শ দেন তিনি। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা