,

‘ঈদে ঢাকা ছাড়ার আগে সবাইকে রক্ত পরীক্ষা করাতে বলেছেন প্রধানমন্ত্রী’

news-image

ঈদুল আজহার ছুটিতে রাজধানীর অধিকাংশ মানুষ ছুটি কাটাবেন গ্রামের বাড়িতে। ডেঙ্গুর জীবাণু নিয়ে বাড়ি গেলে তা গ্রামেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আর এমন আশঙ্কা থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীবাসীকে বাড়ি যাওয়ার আগে রক্ত পরীক্ষা করাতে বলেছেন।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল লন্ডন থেকে নির্দেশনা দিয়েছেন- ‘ঢাকা থেকে যারা ঈদ উদযাপন করার জন্য বাইরে যাবেন, তারা যেন রক্ত পরীক্ষা করে যান। কারণ তারা যদি ডেঙ্গু নিয়ে বাইরে যান, তাহলে বাইরে অনেক বেশি এটি বিস্তার লাভ করবে।’

এইচটি ইমাম বলেন, ডেঙ্গুর বিষয়টি আমরা অনুধাবন করি। এটি নিয়ে প্রত্যেক দিন আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রীর দফতরে যারা আছেন, তাদের সঙ্গে আমরা আমরা কথা বলি। মেয়র কী করলেন, না করলেন তার চেয়ে বড় কথা তার অধীনস্থ কর্মচারী-কর্মকর্তারা কী করছেন। তাদের খোঁজ খবর নেওয়া, ওষুধ ঠিকমতো দেওয়া হয় কিনা, ওষুধ ছাড়াও সবচেয়ে বড় জিনিস এসব ক্ষেত্রে জনসচেতনা বাড়ানো। প্রত্যেকের সচেতন হতে হবে। প্রত্যেকে বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকেন কিনা, সেটি সরকারের দায়িত্ব না। এটা আপনাকে করতে হবে। এই জিনিসটি প্রত্যেক নাগরিককে বুঝিয়ে দেওয়া দরকার।

‘নাগরিক দায়িত্ববোধ আসতেই হবে। প্রথম থেকেই ব্যাপকভাবে আমরা দেখছিলাম প্রচার হচ্ছিল না। এখন বাংলাদেশ টেলিভিশন থেকে প্রথম প্রচার হওয়ার পর অন্য টেলিভিশনও এখন ব্যাপক প্রচার করছে। ডাক্তাররা কী বলছেন, কোথায় এটি জন্মায় এটি জানাতে হবে। আতঙ্ক বড় জিনিস। আতঙ্ক সৃষ্টির জন্য অনেকে আবার এটা ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কথা বলেন। এগুলো দেখার বিষয় আছে।’

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এই কো-চেয়ারম্যান বলেন, ডেঙ্গু নিয়ে আমাদের সচেতন হওয়া খুবই দরকার। আমি ব্যক্তিগতভাবে মশারি ব্যবহার করি। কারণ মশার কামড় কোন সময়ে খাবো ঠিক নেই। আবার তেমনি ঘরের কোণায় কিছু আছে কিনা সেটাও দেখা দরকার। মশা মারার ব্যবস্থা, ঘরের পাশেই পটপ্ল্যান্ট ছিল, সেগুলো সব সরিয়ে দিয়েছি। বালতিতে পানি না রাখা। স্বচ্ছ পানিতে ডেঙ্গু হয় বেশি। এটি আগে আমি নিজেই জানতাম না। অনেকেরই ধারণা ছিল, ময়লা পানিতে হয়। আসলে তা নয়, স্বচ্ছ পানিতে ডেঙ্গু ডিম পাড়ে বেশি।

তিনি বলেন, একদিনে মশা নিধন করা অন্যদিকে চিকিৎসা। চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছিল। প্রাইভেট হাসপাতালগুলোর অনেকেই রোগী নিতে চাচ্ছিলেন না। আমরা তাদের বাধ্য করেছি। তাদের যখন রেজিস্ট্রেশন দেওয়া হয়, তাদের যখন লাইসেন্স দেওয়া হয়, তখন বলা হয় কোনো রোগীকে ফিরিয়ে দিতে পারবেন না।

প্রধানমন্ত্রী গতকাল লন্ডন থেকে নির্দেশনা দিয়েছেন- ঢাকা থেকে যারা ঈদ উদযাপন করার জন্য বাইরে যাবেন, তারা যেন রক্ত পরীক্ষা যান। কারণ তারা যদি ডেঙ্গু নিয়ে বাইরে যান, তাহলে বাইরে অনেক বেশি এটি বিস্তার ঘটবে।

নির্বাচন ভবনে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর বুধবার এইচটি ইমাম বলেন, নির্বাচন কমিশনকে কার্যকর করার জন্য তারা যখন যে নির্দেশনা দেন, সেগুলো আমরা পালন করি। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আওয়ামী লীগ যদিও সরকারে আছে, তাই বলে নিয়ম-কানুন মানবে না, কিংবা নির্বাচন কমিশনকে মানবে না এটি হতে পারে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা