,

ইমোতে না আসায় ফোন ভাঙলেন স্বামী, পরে অ’ন্তঃসত্ত্বা স্ত্রীর ‘আ’ত্মহ’ত্যা’

news-image

ছেলের অ’ন্তঃস’ত্ত্বা স্ত্রীকে দেখতে চেয়েছিলেন মা। তাই ইমোতে ভিডিও কলে মায়ের সামনে স্ত্রীকে আসতে বলেছিলেন। কিন্তু স্ত্রী সেই কথা না শোনায় মুঠোফোন ভেঙে ফেলেন তার স্বামী। পরে সেই স্ত্রী আ’ত্মহ’ত্যা করেছেন।বৃহস্পতিবার ( ২৫ জুলাই) দুপুর ১টার দিকে হারবাং ইউনিয়নের বৃন্দাবন নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকার আমির হামজার মেয়ে জেসমিন আক্তারের (১৯) সঙ্গে লোহাগাড়ার আধুনগরের মো. ইউনুছের বিয়ে হয় সাত মাস আগে। জেসমিন এখন ছয় মাসের অ’ন্তঃসত্ত্বা।বিয়ের পর জেসমিনের বাড়িতে থেকে বিভিন্ন পরিবহণের গাড়ি চালান ইউনুছ। তাদের সেই সুখের সংসার হঠাৎ তছনছ হয়ে গেছে। তুচ্ছ ঘটনায় জেসমিন ফাঁ’স দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পরিবার সদস্যদের বরাত দিয়ে হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, ইউনুছের বিয়ের পর সাত মাস কেটে গেলেও তার মাসহ পরিবারের সদস্যরা স্ত্রী জেসমিনকে দেখেনি। ছেলের স্ত্রী অন্তঃসত্ত্বা শুনে ইমো ভিডিওতে তাকে দেখতে চান ইউনুছের মা।মায়ের এ আবদার মেটাতে ইউনুছ আজ সকাল ১০টায় স্ত্রী জেসমিনকে ভালো কাপড় পরে আসতে বলেন। এ অনুরোধে সাড়া দেননি তিনি। এতে মুঠোফোনটি ভেঙে ফেলে ইউনুছ ঘরের বাইরে চলে যান।

এ ঘটনায় স্বামীর ওপর অভিমান ও ক্ষোভে দুপুর ১টার দিকে ঘরের বীমে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আ’ত্মহ’ত্যা করেন জেসমিন।এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, জেসমিনের আ’ত্মহ’ত্যা নিয়ে কোনো পক্ষের অভিযোগ নেই। স্থানীয় চেয়ারম্যান মিরানও পুলিশকে জানিয়েছে, এটি আ’ত্ম’হ’ত্যা।তাই পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ম’য়নাতদন্ত ছাড়াই লা’শ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা