,

গুজব প্রতিরোধে মাঠে নামছে ৬১ লাখ আনসার

news-image

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বলেছেন, পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে বলে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে তা প্রতিরোধ ও জনগণকে সচেতন করতে ৬১ লাখ আনসার ও ভিডিপি সদস্য মাঠপর্যায়ে কাজ করবে।মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির সদরদপ্তরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আনসার ও ভিডিপির মহাপরিচালক বলেন, পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন করতে গ্রাম, ইউনিয়ন পর্যায়ে আনসারের লিডার যারা আছেন তাদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে।এই বার্তা পেয়ে পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দিতে জনসাধারণকে সচেতন করবেন ৬১ লাখ আনসার সদস্য।

তিনি বলেন, দেশের সাড়ে ১২ হাজার আনসার কমান্ডারকে ভাতার আওতায় আনা হয়েছে। এ ছাড়া আনসার ও ভিডিপি সদস্যের উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগে থ্রি নট থ্রি রাইফেল ব্যবহার করা হতো। এখন নতুন ৩০ হাজার অ’স্ত্র এই বাহিনীর জন্য আনা হয়েছে। আরও ২০ হাজার অ’স্ত্র আনা হবে।এছাড়া কোনো আনসার সদস্য অ’পরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়ে থাকে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা