,

ঘুমের ওষুধ খাইয়ে খুবির লাইব্রেরিতে ছাত্রীকে ধ’র্ষণ, অতঃপর…

news-image

ঘুমের ওষুধ খাইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) চারুকলা বিভাগের লাইব্রেরিতে এক ছাত্রীকে ধ‘র্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর ইউএনবি’র।অভিযুক্ত পাপ্পু কুমার খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১৬তম ব্যাচের ছাত্র। তিনি বঙ্গবন্ধু পাঠক ফোরামের খুবি শাখার সভাপতি।এ ঘটনার পর ধ’র্ষিতা ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতন বিরোধী কমিটি পাপ্পুর বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৩ জুলাই খুবির চারুকলা অনুষদে চিত্রকলা প্রদর্শনী ছিল। পাপ্পু প্রদর্শনী দেখানোর নাম করে ওই মেয়েকে ডেকে নেয়। মেয়েটি চারুকলায় যাওয়ার পর তাকে ঘুমের ওষুধ খাইয়ে লাইব্রেরিতে নিয়ে ধ’র্ষণ করে। এরপর পাপ্পু নিজের কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। মেয়েটি লাইব্রেরির সিঁড়িতে কান্নাকাটি করার সময় রাত আড়াইটার দিকে দারোয়ান তাকে দেখতে পান। তখন তিনি পাপ্পুকে ডাকার ব্যবস্থা করেন।

এ ঘটনায় গত ১৫ জুলাই পাপ্পু বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্ররা তাকে মুখে কালি লাগিয়ে গলায় জুতার মালা ঝুলিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়।এদিকে ছাত্রীর পরিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক বরাবর পাপ্পুর শাস্তি দাবি করে আবেদন করেন। তবে পাপ্পু ছাত্রলীগের প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে জানা গেছে।

খুবির ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতন বিরোধী কমিটি তদন্ত সম্পন্ন করেছে। খুব শিগগিরই পাপ্পুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা