মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর চলনবিলের মা মাছ নিধনের সময় ৩টি বাঁধ ও ২টি বাঁদাইজাল আটক

news-image

লিটন হোসেন লিমন,নাটোর : “সিংড়ায় বাঁধ ও সুতি দিয়ে মাছ শিকার, হুমকিতে চলনবিলের জীববৈচিত্র্য” শিরোনামে সংবাদ প্রকাশের পর সেই রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত নাগরনদের তিনটি বাঁশের বাঁধ ও সুঁতি জাল উচ্ছেদ করল সিংড়া উপজেলা প্রশাসন। অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ২টি বাঁদাইজাল আটক করে পুড়িয়ে দেয়া হয়। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রোববার দিনভর এই অভিযান পরিচালনা করে। পরে রাত ৮টায় সিংড়া দহ পাড়ে জালগুলো পুড়িয়ে দেয়া হয়।

সিংড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের মা মাছ নিধন রোধে নাগরনদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাগরনদীর বাশারনগর, ধরমপুর ও সারদানগর এলাকা থেকে ৩টি বিশাল বাঁশের বাঁধ উচ্ছেদ করা হয়। পরে তাজপুর এলাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের ২টি বাঁদাই জাল আটক করে পুড়িয়ে দেয়া হয়। অভিযানে উপজেলা যুব উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জহুরুল হক, সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলাম সহ সিংড়া থানা পুলিশ ও ২০ শ্রমিক অংশ নেন। এদিকে প্রশাসনের এই অভিযানকে অভিনন্দন জানিছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার এই প্রতিবেদককে বলেন, মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের মা মাছ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক