মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রহ মামলা, ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক স¤পাদক প্রিয়া সহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন নাটোরের এক গণমাধ্যম কর্মি। ঢাকার একটি সংবাদ পত্রের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম বাদি হয়ে রবিবার দুপুরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে মামলাটি দায়ের করেন। এ সময় বিচারক মামলার শুনানী শেষে নাটোর সদর থানার ওসিকে তদন্ত করে ৬ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র,ধর্মিয় সম্প্রতি নষ্ট ও দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলায় প্রিয়া সাহা সহ তার স্বামী মলয় সাহা, দুই মেয়ে এবং অজ্ঞাতদের আসামী করা হয়েছে। এছাড়া মামলায় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মোট ৮জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট আলেক শেখ বলেন, আদালত মামলাটি গ্রহন করেছে। আগামী ৬আগস্ট নাটোর সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদক দালিখের নির্দেশ দেওয়া হয়েছে।মামলার বাদি নাসিম উদ্দিন নাসিম বলেন, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি এই মামলা দায়ের করেছি। আশা করছি মামলায় সুবিচার পাবো।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক