,

কত টাকার সম্পত্তির মালিক হলেন এরিক এরশাদ

news-image

গত ১৪ জুলাই না ফেরার দেশে চলে গিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। মা*রা যাওয়ার আগে তার সন্তান এরিক এরশাদকে তিনি প্রায় ৫০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির যে ট্রাস্ট করে গেছেন। যার পুরোটার ভোগদখলকারী হলেন এরিক এরশাদ। হুসেইন মোহাম্মদ এরশাদ ও তার দ্বিতীয় স্ত্রীর সন্তান হলেন এরিক এরশাদ। এরিক একজন বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে। এরশাদ এবং বিদিশার বিবাহ বিচ্ছেদের পর ২০১১ সালে আদালতের আদেশে এরিকের দেখভালের দায়িত্ব পান এরশাদ।

তার সন্তান্দের মধ্যে এরিকই ছিল তার সবচেয়ে প্রিয়। আর তাই তার মৃ*ত্যুর আগে এরিকের জন্য তিনি ৫০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রেখে যান। যাতে তার মৃ*ত্যুর পর এরিকের জীবন চালিত করতে কোন প্রকার সমস্যায় পড়তে না হয়। স্বাভাবিকভাবে এরিকের বাবা এরশাদ মা*রা গেছেন। আমি মা হিসেবে তো ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু বাসার গেট থেকে আমাকে বিদায় করে দেওয়া হয়েছে। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী (বিশেষ চাহিদাসম্পন্ন)। এই সময়ে যেখানে তার মাকে বেশি প্রয়োজন তখন আমার ছেলেকে নিয়েও রাজনীতি হচ্ছে।

কবে ছেলে এরিক এরশাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জানতে চাইলে বিদিশা বলেন, গত সোমবার আমি বারিধারার প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলাম। কিন্তু আমাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। বাসার লোকজন কেউ কথা বলছেন না। এরিক এরশাদকে প্রেসিডেন্ট পার্কে আটকে রাখা হয়েছে দাবি করে বিদিশা বলেন, কিন্তু কী অবস্থায় সে আছে, কিছুই বুঝতে পারছি না। তার সঙ্গে কীভাবে দেখা করা যায় এখন সেই চেষ্টায় আছি।

কারা ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না জানতে চাইলে বিদিশা বলেন, এখনও জানি না কারা আমাকে ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। রাজনীতিতে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিদিশা বলেন, রাজনীতি নিয়ে এখন আমি ভাবছি না। আমার কাছে এখন ছেলের বিষয়টিই আগে। এরশাদ ও বিদিশা দম্পতির একমাত্র ছেলে এরিক এরশাদ। তার বয়স এখন ১৮ বছর। বিশেষ চাহিদাসম্পন্ন এরিক বারিধারার প্রেসিডেন্ট পার্কে বাবা এরশাদের সঙ্গে থাকতেন।

 

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা