,

প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবেন ব্যারিস্টার সুমন

news-image

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্নসময় জনসচেতনামুলক ভিডিও ও ফেসবুক লাইভ করে আসছেন হবিগঞ্জের ব্যারিস্টার সৈয়দ সায়েদুর হক সুমন । যা বেশিরভাগ সময় ভাইরাল হতে দেখা যায় এবং সমস্যা সমাধানে এগিয়ে আসে কর্তৃপক্ষ।সম্প্রতি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য দেয়া প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবেন বলে জানিয়েছেন।

শুক্রবার ফেসবুক লাইভে সৈয়দ সায়েদুল হক সুমন এ ঘোষণা দেন।প্রিয়া সাহার বক্তব্যকে বাংলাদেশের জন্য একটি চক্রান্ত উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, রোববার আদালত খোলা হলে তিনি প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করবেন।প্রিয়া সাহা নামে বাংলাদেশের এক নাগরিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান গুম (ডিসঅ্যাপেয়ার) হয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে রক্ষা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।’

বুধবার ধর্মীয় নিপীড়নের শিকার বিভিন্ন দেশের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ১৬টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন। তখন বাংলাদেশের প্রিয়া সাহাও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সুযোগ পান।ওই সাক্ষাৎকালে মার্কিন প্রেসিডেন্টকে বলা প্রিয়া সাহার বক্তব্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ব্যারিস্টার সুমন প্রিয়া সাহার বক্তব্য খণ্ডন করে একে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন বারবার।তিনি শুক্রবার রাতে তার নিজবাড়ি সিলেটে অবস্থান করছেন বলেও জানান।

https://www.facebook.com/1474854672729216/videos/2273972019317465/

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান