,

ডাক্তারের বাসায় ব্র্যাককর্মীর চিৎকার, পাওয়া গেল ঝুলন্ত দেহ

news-image

ঢাকার ধামরাইয়ে তিশা রায় (২৮) নামে এক এনজিও কর্মী আ*ত্মহ*ত্যা করেছে। তবে এটি আ*ত্মহ*ত্যা কীনা এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে ধামরাইয়ের থানা রোডের দক্ষিণ পাড়ায় ডা. আমির হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। নি*হত তিশা রায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গেণ্ডারিয়ার অক্ষয় লেন রোডের বাসিন্দা স্বপন রায়ের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, গত ছয় মাস আগে তিশা রায় এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের চাকরি নিয়ে থানা রোডের ডা. আমির হোসেনের বাসায় ভাড়া থাকতে শুরু করে। সকালে এ বাড়ির চারতলা থেকে চিৎকারের শব্দ ভেসে আসতে থাকে। শব্দ শুনে বাড়ির মালিক আশপাশে লোকজনের সহায়তায় দরজা ভেঙে দেখতে পান তিশা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়রা তিশাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে নি*হতের ম*রদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিশা আ*ত্মহ*ত্যা করেছেন। তবে ম*য়নাতদন্তের পরে এর পেছনের মূল কারণ জানা যাবে। নি*হতের ম*রদেহ ম*য়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মা*মলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা