,

রিফাত হ*ত্যা, টিকটক হৃদয় ও রাতুলের স্বীকারোক্তি

news-image

জেলা প্রতিনিধিঃ বরগুনার আলোচিত রিফাত শরীফ হ*ত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আ*সামি টিকটক হৃদয় ও সন্দেহভাজন গ্রে*ফতার স্কুলছাত্র রাতুল।

বোরবার সন্ধ্যার পর বরগুনার সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে তারা এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত টিকটক হৃদয়কে বরগুনার জেল হাজতে এবং স্কুলছাত্র রাতুল সিকদারকে বরিশালের একটি শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিকেলে রিফাত শরীফ হ*ত্যা মা*মলার ১২ নম্বর আসামি টিকটক হৃদয়কে তৃতীয় দফায় পাঁচ দিনের রি*মান্ড শেষে এবং সন্দেহভাজন অভিযুক্ত রাতুল সিকদারকে তিনদিনের রি*মান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ।

এ বিষয়ে রিফাত হ*ত্যা মা*মলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, রি*মান্ড শেষে দুই অভিযুক্তকে আদালতে হাজির করা হলে তারা উভয়ে রিফাত শরীফ হ*ত্যাকা*ণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে আদালত টিকটক হৃদয়কে বরগুনার জেল হাজতে এবং স্কুলছাত্র রাতুল সিকদারকে বরিশালের একটি শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ৯ জুলাই সন্দেহভাজন অভিযুক্ত রাফিউল ইসলাম রাব্বি রিফাত শরীফ হ*ত্যাকা*ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।১ জুলাই আলোচিত রিফাত শরীফ হ*ত্যা মা*মলায় অভিযুক্ত ১১ নম্বর আ*সামি মো. অলিউল্লাহ অলি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা তানভীর একই আদালতে রিফাত শরীফ হ*ত্যাকা*ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

৪ জুলাই রিফাত হ*ত্যা মা*মলার ৪ নম্বর আ*সামি চন্দন ও ৯ নম্বর আ*সামি মো. হাসানও একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ৫ জুলাই একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিফাত শরীফ হ*ত্যাকা*ণ্ডের ফুটেজ দেখে শনাক্ত হওয়া ও তদন্তে বেরিয়ে আসা অভিযুক্ত মো. সাগর এবং নাজমুল হাসান।

এদিকে এ মা*মলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজির স্বীকারোক্তি অনুযায়ী হ*ত্যাকা*ণ্ডে ব্যবহৃত রা*মদা উদ্ধার করেছে পুলিশ। নয়ন বন্ডে*র সঙ্গে পুলিশের বন্দু*কযু*দ্ধের ঘটনায় পুলিশের হ*ত্যা ও অ*স্ত্র আইনে করা দুটি মা*মলায় রিফাত ফরাজিকে গ্রে*ফতার দেখিয়েছে পুলিশ। এর মধ্যে রিফাত শরীফ হ*ত্যা মা*মলায় সাতদিন রি*মান্ড শেষে পুলিশের দায়ের করা অ*স্ত্র মা*মলায় সাতদিনের রি*মান্ডে রয়েছেন রিফাত ফরাজি। এছাড়া এ মা*মলার ৬ নম্বর আ*সামি আকন সাত দিনের, সন্দেহভাজন অভিযুক্ত আরিয়ান শ্রাবণ দ্বিতীয় দফায় পাঁচদিনের ও সাইমুন চতুর্থ দফায় তিনদিনের রি*মান্ডে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা