,

পিঠা বিক্রি করে স্ত্রীকে নিয়ে হজে যাচ্ছেন মোহর আলী

news-image

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোহর আলী চিতই পিঠা বিক্রি করে সস্ত্রীক হজে যাচ্ছেন। পিঠা বিক্রি করার সময় তার স্বপ্ন ছিল হজ পালনে সৌদি আরবে যাবেন। মোহর আলীর সেই স্বপ্ন পূরণ হচ্ছে। রোববার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের মোহর আলী ও তার স্ত্রী ফিরুজা বেগমকে নিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দেন।

মোহর আলী বলেন, ‘আমি সারা জীবন চিতই পিঠা বিক্রি করে সংসার পরিচালনা করে আসছি। অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল আমি হজ করবো। আল্লাহ পাক আমাকে কবুল করেছেন তাই আমি পবিত্র হজে যেতে পারছি। আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন।’

তিনি আরও বলেন, ‘আমি হজে যাওয়ার জন্য অল্প অল্প করে টাকা জোগাড় করে রেখেছি। সেই টাকা দিয়ে হজে যাচ্ছি। আমি সব সময় বলতাম আল্লাহ যেন আমাকে হজ পালন না করিয়ে মৃত্যুবরণ না করেন। আল্লাহ আমার সেই চাওয়া পূরণ করেছেন।’ গোপালদী পৌরসভার প্যানেল মেয়র মো. আলী আজগর বলেন, তিনি একজন সৎ মানুষ। সারা জীবন পিঠা বিক্রি করেছেন। তিনি হজে যাচ্ছেন সত্যিই ওনাকে নিয়ে আমরা গর্ববোধ করি।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা