সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আসা হলো না স্বামী-স্ত্রীর, বেঁচে গেল মেয়ে ও ভাতিজা

news-image

মাগুরা-যশোর সড়কের সীতারামপুর এলাকায় শনিবার বিকেলে প্রাইভেটকার উল্টে স্বামী-স্ত্রী নি*** হন। স্বামী মহসিন সর্দার (৫০) যশোরের বই ব্যবসায়ী। তার স্ত্রীর নাম রীনা বেগম (৪৫)।মহসিন সর্দার যশোরের জনতা লাইব্রেরির মালিক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির, যশোরের সাধারণ সম্পাদক।এ ঘটনায় আ** হয়েছে ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন (১৬) ও ভাতিজা হাসান ইমাম (১৪)। তরা মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে নিজস্ব প্রাইভেটকারে মহসিন সর্দার, তার স্ত্রী রীনা বেগম, মেয়ে তাসমিন ও ভাতিজা হাসান ইমাম পারিবারিক প্রয়োজনে ঢাকা যাচ্ছিলেন। মহসিন সর্দার কারটি নিজেই ড্রাইভ করছিলেন। তাদের বহনকারী প্রাইভেটকারটি মাগুরা শহরের কাছাকাছি সীতারামপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এসময় মহসিন সর্দার ও তার স্ত্রী রীনা বেগম ঘটনাস্থলে নি*** হন। আ** হয় ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন ও ভাতিজা হাসান ইমাম।

নি***দের ম*রদেহ মাগুরা সদর হাসপাতাল রাখা হয়েছে। আ** দু’জনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। হতাহতদের বাড়ি যশোরের কাজিপাড়ায়।ভারী বর্ষণে ডুবলো বন্দরনগরী চট্টগ্রাম, পাহাড়ধসে আহত ৪ জনভারি বর্ষণে পাঁচ দিনের ব্যবধানে আবারো ডুবলো বন্দরনগরী চট্টগ্রাম। শুক্রবার রাত ৯টা থেকে শুরু হয়ে শনিবার দুপুর পর্যন্ত চলা ভারি বর্ষণে নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

পাশাপাশি নগরীর বায়েজিদের আরেফিন নগর এবং কুসুমবাগ আবাসিক এলাকায় পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন। আরেফিন নগর মাঝেরঘোনা পাহাড়ের ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শাহানুর আক্তার (৪০) এবং মর্জিনা বেগম (১৮) নামে দুই নারীকে উদ্ধার করা হয়। সম্পর্কে মা-মেয়ে দুজনই পাহাড় ধসের কারণে ঘরে আটকে ছিলেন।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কুসুমবাগ আবাসিক এলাকায় পাহাড় ধসের ঘটনায় নুসরাত(৩) ও রেহেনা বেগম(৩৫) নামের দুজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ভোরে সার্সন রোডে দেয়াল ধসের ঘটনা ঘটে। এদিকে কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমর পানিতে ডুবে গেছে বেশিরভাগ এলাকা। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে নগরের অক্সিজেন, মুরাদপুর, বহদ্দারহাট, ২ নম্বর গেট, প্রবর্তক ও চকবাজার ও আগ্রাবাদ এলাকা।

প্রধান সড়কগুলোতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন অফিস-স্কুলগামীরা। নিম্নাঞ্চল হিসেবে পরিচিত বাকলিয়া, চকবাজার, কাপাসগোলার অবস্থা ছিল ভয়াবহ। সেখানকার বেশিরভাগ নিচতলার বাসা দোকানপাটে পানি ঢুকে পড়ে। নগরের ব্যবসার প্রাণকেন্দ্র খ্যাত চাক্তাই খাতুনগঞ্জের বেশিরভাগ দোকানে পানি ঢুকে পড়ে। আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের নিচতলায় পানি ঢুকে হাসপাতালের বিভিন্ন কার্যালয় বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।

শনিবার দুপুর ১টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আরো দুইদিন নগরে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে ও ভূমিমধসের আশংকা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে নগরীতে জমে থাকা পানি সরাতে জলাবদ্ধতা নিরসনে মেগাপ্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ জন সদস্য ৪টি টিমে ভাগ হয়ে কাজ শুরু করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক