,

মাগুরায় ধ*র্ষণ মা*মলায় ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে মার খেলেন ২ এসআই

news-image

ধ*র্ষণ মা*মলার আ*সামি এক ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে মা*রধরের শিকার হয়েছেন দুই উপ-পরিদর্শক (এসআই)। আজ শনিবার দুপুরের দিকে মাগুরা সদর থানার দুই এসআই শহরের আদর্শ কলেজে আ*সামি ধরতে গেলে এ ঘটনা ঘটে। মা*রধরের ঘটনায় আহত দুই পুলিশ কর্মকর্তা জেলার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ধ*র্ষণ মা*মলার আ*সামি ওই ছাত্রলীগ নেতার নাম রুবেল হোসেন (২২)। সে মাগুরা আদর্শ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। সে মাগুরা শহরের দোয়ারপাড় কারিকর পাড়ার বাসিন্দা।

মা*রধরের শিকার মাগুরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পারভেজ আহমেদ জানান, সদর থানার একটি ধ*র্ষণ মা*মলার আ*সামি রুবেল আদর্শ কলেজের পাশে চক্ষু হাসপাতালের সামনে চায়ের দোকানে অবস্থান করছে এমন খবরে ভিত্তিতে তিনি ও তার সহকর্মী অপর এসআই মাসুম গ্রে*প্তার করতে যান। সেখানে পৌঁছে এসআই মাসুম প্রথমে তাকে ডেকে কথা বলতে গেলে রুবেল তার সঙ্গে অ*শালীন আচরণ করেন। এ সময় এসআই মাসুম তাকে গ্রে*প্তার করতে এগিয়ে গেলে রুবেল পাশের ধানক্ষেতে কাদার মধ্যে দৌঁড় দেন। মাসুম তাকে ধাওয়া করে ওই ক্ষেতের মধ্যে গেলে রুবেল তাকে মা*রধর করেন।

পারভেজ আরও জানান, এ সময় তিনি নিজে ধানক্ষেতে নেমে রুবেলকে প্রতিহত করতে যান। এ সময় রুবেল একইভাবে তাকেও একের পর এক কি*ল, ঘু*ষি, লা*থি মেরে আ*হত করেন। এ পর্যায়ে খবর পেয়ে সদর থানার একাধিক পুলিশ সদস্য ও কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে রুবেলকে হাতকড়া পরিয়ে সদর থানায় নিয়ে আসে। অন্যদিকে তারা দুজন মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ধ*র্ষণ মা*মলার আ*সামি রুবেলের হা*মলায় আ*হত পুলিশের দুই এসআই মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গ্রে*প্তার রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড