,

ঢাকায় আসছেন বান কি মুন ও নেদারল্যান্ডসের রানি

news-image

তিন দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের সভাপতি বান কি মুন। আগামীকাল মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি।কাল থেকে ঢাকায় শুরু হওয়া দুদিনব্যাপী গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশনের বৈঠকে যোগ দেবেন তিনি। এ সফরে বান কি মুনের সঙ্গে তার স্ত্রী উ সুন তায়েকও আসবেন।

আগামী বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) ঢাকা বৈঠকে যোগ দেবেন। এ বৈঠকে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন বান কি মুন। এ বৈঠক উপলক্ষে জলবায়ু পরিবর্তন বিষয়ক কানাডার দূত প্যাট্রেসিয়া ফুলারসহ আরও অনেক বিদেশি প্রতিনিধি ঢাকায় আসছেন।

এদিকে বুধবার বিকেলে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতির ঢাকায় আসার কথা রয়েছে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক স্পেশাল অ্যাডভোকেট।এ ছাড়া গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) ঢাকা বৈঠকে যোগ দিতে আজ সোমবার আসছেন মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনেরাবল ফোরামের প্রধান হিলদা ক্যাথি হেইন।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড