বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা কমিটির আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুরে প্রেসক্লাব হতে র‌্যালী শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে সুমি কমিনিউটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা সংগঠক শাহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সদস্য আহসানুল আরেফিন তিতু, সংগঠনের কেরানীর হাট অঞ্চল কমিটির আহবায়ক ফিরোজ মিয়া, কাচারী বাজার অঞ্চল কমিটির সদস্য সুরেশ বাসফোর, পান বাজার অঞ্চলের শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিকের শ্রমে-ঘামে ঘুরছে সভ্যতার চাকা। বিশাল কারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল-সবই অচল শ্রম ছাড়া। দেশের যা কিছু সম্পদ সবই তৈরি হচ্ছে শ্রমে। কিন্তু যে শ্রমিক এই শ্রম দেয়, সে ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব, ছাঁটাই নির্যাতনের শিকার হয়। বক্তারা অবিলম্বে ন্যুনতম মজুরী ১৬,০০০/- হাজার টাকা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নসহ রংপুরে শ্রম আদালত, শ্রমিক হসপিটাল স্থাপনের দাবী জানান।

এ জাতীয় আরও খবর

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর