,

অন্যের স্ত্রীকে উত্যক্ত করতে গিয়ে আটক ‘এএসপি’

news-image

যশোর কালেক্টরেট মার্কেটে কেনাকাটা করতে আসা এক নারীকে উত্যক্ত করছিলেন যুবকটি। তাকে নিবৃত করতে ব্যর্থ হয়ে ওই নারীর স্বামী শরণাপন্ন হন কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাঈদুল ইসলামের। খবর পেয়ে এসআই সাঈদুল ঘটনাস্থলে গিয়ে উত্যক্তকারী যুবককে আটক করতেই তিনি নিজেকে পুলিশ মহাপরিদর্শকের প্রটোকল অফিসার এএসপি রাকেশ বলে পরিচয় দেন।

কিন্তু কথাবার্তায় সন্দেহ হলে রাকেশকে নিয়ে তার ভাড়া বাড়িতে যাওয়ার পর পুলিশের পোশাক পরিহিত একাধিক ছবি ও আইডি কার্ড পাওয়া যায়। পরে তাকে থানায় এনে জিঙ্গাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশ অফিসার নন বলে স্বীকার করেন। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলের।

আটক রাকেশ ঘোষ (২৮) যশোরের চৌগাছা উপজেলার রহেলাপোতা গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। দু’মাস আগে পুলিশ কর্মকর্তা পরিচয়ে যশোর শহরের ঘোপ জেলরোড বাইলেনের মর্জিনা হিজরার চারতলা ফ্ল্যাটের তৃতীয় তলা ভাড়া নেন তিনি। যশোর কোতয়ালি থানার পরিদর্শক (অপারেশন) শামসুদ্দোহা জানান, পুলিশ কর্মকর্তা পরিচয়ে বাসাটি ভাড়া নিয়ে রাকেশ বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান