,

বাংলাদেশের ত্রিরত্ন অনন্য এক বিশ্বরেকর্ড গড়ার পথে 

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপের মঞ্চে টানা ম্যাচ খেলার দিক দিয়ে অনন্য এক বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ত্রিরত্ন সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-তামিম ইকবাল। আগামী ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে একত্রে খেলতে নামলেই বিশ্বকাপের ইতিহাসে টানা ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়বেন সাকিব-মুশফিক-তামিম। ২০০৭ সালের বিশ্বকাপ থেকে চলতি বিশ্বকাপের আফগানিস্তান বিপক্ষে ওয়ানডে পর্যন্ত একত্রে ২৭টি ম্যাচ খেলেছেন সাকিব-মুশফিক-তামিম। বর্তমানে বিশ্বকাপের এই বিশ্বরেকর্ডটি নিজেদের দখলে রেখেছেন শ্রীলংকার ক্রিকেটাররা।

সাকিব-মুশফিক-তামিমের মতই বিশ্বকাপের মঞ্চে টানা ২৭টি করে ম্যাচ খেলেছেন শ্রীলংকার ক্রিকেটাররা। ১৯৯৬ সালের বিশ্বকাপ থেকে ২০০৭ পর্যন্ত টানা ২৭টি ম্যাচ একত্রে খেলেছেন সনাথ জয়সুরিয়া-মুত্তিয়া মুরালিধরন-চামিন্ডা ভাস। এছাড়া ২০০৭ সালের বিশ্বকাপ থেকে ২০১৫ পর্যন্তও টানা ২৭টি ম্যাচ একত্রে খেলেছেন মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা-তিলকরত্নে দিলশান। তাই বিশ্বকাপের মঞ্চে শ্রীলংকার ক্রিকেটারদের টানা ২৭টি ম্যাচ খেলার রেকর্ড ভাঙ্গার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাকিব-মুশফিক-তামিম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি