,

নির্বাচনে লড়তে বিজেপিতে বাপ্পী

52ec1e1c789e4-bappi-lahiri1২০১১ সালে ‘উলালা উলালা’ (ডার্টি পিকচার) এবং আশির দশকে ‘আই অ্যাম এ ডিসকো ড্যান্সার’ (ডিসকো ড্যান্সার) গেয়ে মাতিয়েছেন দর্শকের মন। এবার চান রাজনীতির মঞ্চ মাতাতে। তাই যোগ দিলেন রাজনীতিতে। কথা হচ্ছে ভারতীয়  বাংলা এবং হিন্দি ছবির অসংখ্য গানে কণ্ঠ দেওয়া বাপ্পী লাহিড়ীর।

সামনের ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে দেশটির সাবেক আমলা, পুলিশসহ বলিউডের নায়ক, গায়ক ও সংগীত পরিচালকদের রাজনীতিতে নামা শুরু হয়েছে। চলছে দলগুলোতে যোগ দেওয়ার পালা। সর্বশেষ রাজনীতিতে নাম যোগ দিলেন বাপ্পী লাহিড়ী। তিনি গতকাল গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিতে যোগ দিয়েছেন।

নয়াদিল্লিতে বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে দলে যোগ দেন বাপ্পী লাহিড়ী। এই সংগীত পরিচালক সাংবাদিকদের জানান, বিনোদন দুনিয়া থেকে এবার দেশের স্বার্থে কাজ করতে চান।

টাইমস অব ইন্ডিয়া ও এনটিডি টিভির খবরে বলা হয়েছে, বাপ্পী লাহিড়ী পশ্চিমবঙ্গের একটি আসন থেকে বিজেপির প্রার্থী হতে পারেন। তাঁর জন্য ইতিমধ্যেই তিনটি আসনের কথা ভাবা হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে জানায়। ৬২ বছরের এই তারকা ১৯ বছর বয়সে মুম্বাই যান। বিনোদন জগতের বেশ কয়েকজন তারকাও গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন।

বাপ্পী লাহিড়ীর কণ্ঠে ‘আই অ্যাম এ ডিসকো ড্যান্সার’ গানে ঠোট মেলানো মিঠুন চক্রবর্তীও তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচন করবেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর