,

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য হলেন নবীনগরে কাজী মো. মামুনূর রশিদ

news-image

ব্রাহ্মণাবড়িয়া ও নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদস্য সচিব ও জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণমানুষের নেতা কাজী মো. মামুনূর রশিদকে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য হিসাবে নিয়োগ করলেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তীতে জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রমে স্বীকৃতি হিসাবে কাজী মো. মামুনূর রশিদকে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য হিসাবে নিয়োগ করা হয়।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয় এই নিয়োগ চলতি মে মাস থেকে কার্যকর বলে গণ্য হবে। পাশপাশি তিনি আরও উল্লেখ করে বলেন এই পদোন্নতি দিয়ে তাকে প্রেসিডিয়াম সদস্য পদে নিয়োগ করা হয়েছে। যা জাতীয় পার্টি গঠনতন্ত্রে ২০/ক/১ ধারা মোতাবেক এই সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

এই ব্যাপারে কাজী মো. মামুনূর রশিদ যুগান্তরকে বলেন এই প্রাপ্তি আমার প্রিয় নবীনগরবাসীর জন্য। এই সময় তিনি দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে কাজী মো. মামুনূর রশিদকে পার্টি প্রেসিডিয়াম সদস্য হিসাবে নিয়োগ করায় জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও জাতীয় পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি.এম কাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা কাজী মো. মামুনূর রশিদকে পার্টি প্রেসিডিয়াম সদস্য হিসাবে নিয়োগ করায় একজন প্রকৃত যোগ্য ও মেধাবী এবং ত্যাগি নেতাকে মূল্যায়ন করা হয়েছে বলে তারা জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের