,

গভীর রাতে প্রেমিকাকে বাসায় ডেকে ধর্ষণ

news-image

জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে পোশাক কর্মীকে (১৮) ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক রনিকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার তরুণী এমএস টাওয়ারের একটি পোশাক কারখানায় কর্মরত। সোমবার রাতে বন্দরের ২৪নং ওয়ার্ডের দেউলী এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে রনির বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পরপরই ধর্ষক রনিকে গ্রেফতার করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজির হাবিব ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া পোশাক কর্মীর সঙ্গে বন্দর থানার দেউলী এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে রনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এই সুযোগে ৫ মে গভীর রাতে প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বন্দরে এনে একটি বাড়িতে ধর্ষণ করে প্রেমিক রনি। পরে বিয়ে করার কথা বললে অস্বীকৃতি জানায় রনি। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলার পরপরই সোমবার রাতে প্রেমিক রনিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃত ধর্ষক রনিকে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি