শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফণী কন্যা’ পাচ্ছে লাখ টাকার বাড়ি

news-image

সাধারণত প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে অভিশাপ হয়ে দেখা দেয়, কিন্তু সেই দুর্যোগ যদি কারও জীবনে আশীর্বাদ হয়ে আসে তাহলে সেই ব্যক্তি বা পরিবারের খুশির সীমা থাকে না। তেমনই এক আতঙ্কময় পরিবেশে জন্ম নেওয়া খুলনার দাকোপ উপজেলার ‘ফণী কন্যা’ জেলা প্রশাসনের উপহার হিসেবে পাচ্ছে লাখ টাকা মূল্যের বাড়ি।

উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ফণীর দুর্যোগময় রাতে দাকোপ সদর চালনা পৌরসভাধীর আশ্রয়কেন্দ্রে রেশমী বেগমের কোল আলো করে জন্ম নেয় এক কন্যা শিশু। ঝড়ের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয় ‘ফণী আক্তার’। ফণীর বাবা মাসুম গাজী একজন দোকান কর্মচারী।

খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহম্মাদ হেলাল হোসেনের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ গতকাল সোমবার বিকেল ৫টায় রেশমীর বাড়িতে শিশুটিকে দেখতে যান। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু নগদ টাকা, নতুন পোশাক ফণীর পরিবারের হাতে তুলে দেন। এ ছাড়া এক লাখ টাকা মূল্যের একটি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রশাসনের এমন ঘোষণায় অসহায় পরিবারে বইছে খুশীর বন্যা।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. সঞ্জীব দাশ, চালনা পৌর মেয়র সনত বিশ্বাস, স্থানীয় কাউন্সিলর আয়ুব আলী কাজী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ