,

অভিজাত হোটেল থেকে আট জোড়া প্রেমিক-প্রেমিকা আটক

news-image

জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকার অভিজাত আবাসিক হোটেল ক্যাসেল সালামে অসামাজিক কার্যকলাপের সময় আট জোড়া প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়েছে। পরে ওই আট যুগলের কাছ থেকে অর্থদণ্ড আদায়ের পর ছেড়ে দেয়া হয়।

সোমবার রাতে কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১৬ জনের প্রত্যেককে বিভিন্ন অংকের অর্থদণ্ড দেন। পরে অর্থদণ্ড আদায়ের পর তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি মো. আবুবকর সিদ্দিক বলেন, ১৬ জনের প্রত্যেককে বিভিন্ন অংকের অর্থদণ্ড দেয়া হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় শহরের বড়বাজার এলাকার অভিজাত আবাসিক হোটেল ক্যাসেল সালামে অভিযান চালায় কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ৮ তরুণ এবং ৮ তরুণীকে আটক করা হয়।

ওসি আবুবকর সিদ্দিক বলেন, অভিযানের সময় যাদের আটক করা হয়েছিল তাদের প্রত্যেকেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযানের আগে তারা বুঝতেই পারেননি আবাসিকের আড়ালে হোটেলটিতে এমন অসামাজিক কার্যকলাপ চলছিল। আবাসিক হোটেলে এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, ক্যাসেল সালামের মতো শহরের অভিজাত একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৬ প্রেমিক-প্রেমিকা আটক হওয়ার বিষয়টি নিয়ে জেলাজুড়ে চলছে সমালোচনা।

রোজা শুরু হওয়ার আগের সন্ধ্যায় এরকম একটি অভিযান পরিচালনা করা জন্য সচেতন মহল পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষায় আবাসিক হোটেলগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো এবং নিয়মিত অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা