,

সন্তানদের কোন গল্প বলবেন প্রিয়াঙ্কা চোপড়া?

news-image

বিনোদন ডেস্ক : সময় নাকি আলোর থেকেও দ্রুত ছোটে। এই তো সেদিন এক রাজকন্যা আর রাজপুত্রের দেখা হলো। চোখাচোখি হলো। মিষ্টি হাসি দিয়ে প্রেমে পড়লেন তাঁরা। দুই মাস ‘ডেট’ করে সোজা বসলেন বিয়ের পিঁড়িতে। এবার সেই রাজপুত্র নিক জোনাসের সঙ্গে পুরোনো দিনের কিছু ছবি শেয়ার করেছেন রাজকন্যা প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে এসব ছবি দেখতে দেখতে চোখ আটকে যায় একটা ক্যাপশনে। সেখানে প্রিয়াঙ্কা লিখেছেন, সন্তানদের তিনি তাঁদের বাবার সঙ্গে প্রথম দেখার গল্প বলবেন।

প্রতিবছরের মতো নিয়ম করে এবারও চলে এল মেট গালা। ২০১৭ সালে এই রেড কার্পেটেই প্রথম প্রিয়াঙ্কা আর নিককে এক ফ্রেমে বন্দী করেছিলেন আলোকচিত্রীরা। স্মৃতিকাতর হয়ে প্রিয়াঙ্কা তাঁর ভক্ত আর অনুসারীদের সঙ্গে সেই ছবি শেয়ার করতে হাতে তুলে নেন ইনস্টাগ্রাম। একটা ছবিতে এসে থামতে হয় সবারই। কারণ, সেই ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘যে গল্পটা আমি আমার সন্তানদের অবশ্যই বলব…আমি যেভাবে তোমাদের বাবার দেখা পেলাম।’

ক্যাপশনটা মনে হচ্ছে সিবিএস চ্যানেলের জনপ্রিয় সিটকম ‘হাউ আই মেট ইয়োর মাদার’ থেকে অনুপ্রাণিত। এখানে একজন একা বাবা তার দুই সন্তানকে তার আর তার স্ত্রীর অতীতের প্রেমের গল্প বলে। প্রিয়াঙ্কাও নিশ্চয়ই একইভাবে সন্তানদের তাঁর আর নিকের প্রেমের গল্প শোনাবেন।

২০১৭ সালের সেই দিনে প্রিয়াঙ্কা পরেছিলেন বিখ্যাত মার্কিন ব্র্যান্ড রালফ লরেনের গাউন জ্যাকেট। ভাগ্যিস নিকও সেদিন রালফ লরেনের ডিজাইন করা পোশাক পরেছিলেন! তাই তো সবাই যখন রেড কার্পেটে একসঙ্গে প্রবেশের ব্যাপারে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করে উত্ত্যক্ত করছিলেন, তখন প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমরা দুজনই রালফ লরেন পরেছি। তাই একসঙ্গে প্রবেশ করেছি। এটা শুধু মজা।’ যদিও পিপল ম্যাগাজিন আঁচ করতে পেরেছিল কিছু একটা চলছে এই দুজনের মধ্যে। প্রেম নাকি লুকিয়ে রাখা যায় না। কয়েক মাসের বেশি লুকিয়ে রাখতে পারেননি প্রিয়াঙ্কাও। আর পরের ঘটনা তো সবারই জানা।

প্রেম, বিয়ে সব শেষ। এখন ‘কবে মা হবেন’ প্রশ্নে জর্জরিত প্রিয়াঙ্কা। সেই ‘পিপল’ ম্যাগাজিনকেই জানিয়েছেন সেই গোপন কথা। সেই প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আগামী ১০ বছরের ভেতর।’ ২০১৭ সালের ধারাবাহিকতায় ২০১৮ সালেও প্রিয়াঙ্কা চোপড়ার মেট গালার পোশাক সবাইকে চমকে দেয়। এবারও তিনি রালফ লরেনের গাউন পরেন। আর সঙ্গে ছিল চাকচিক্যময় সোনার ঘোমটা!

প্রিয়াঙ্কা চোপড়া এখন সোনালি বোসের পরিচালনায় ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া একটা কমেডি ছবির জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন এই দেশি গার্ল। সেই ছবির শুটিং হবে ভারতে। এখানে প্রিয়াঙ্কার সঙ্গে আরও দেখা যাবে মার্কিন অভিনয়শিল্পী, কমেডিয়ান, লেখক ও প্রযোজক মিন্ডি ক্যালিংকে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা