,

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া, রাতে মিলল স্কুলছাত্রীর লাশ

news-image

মাদারীপুরের শিবচরে আবা‌সিক হোটেল থেকে ই‌ন্নি আক্তার নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রুবেল নামে এক যুবকসহ ওই হোটেলের ম্যানেজার ও বয়কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শিবচরে উৎসব চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ সকালে স্বামী- স্ত্রী পরিচয়ে ভাড়া নেয় দুইজন। এরপর রাত ৮টার দিকে ওই হোটেলের একই কক্ষ থেকে ইন্নি নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। হোটেলের সিসিটিভির ফুটেজ দেখে রুবেল নামে একজনকে কাঠালবাড়ী ফেরিঘাট থেকে আটক করা হয়। এছাড়াও হোটেলের ম্যানেজার ও বয়কে আটক করা হয়েছে।

ইন্নি আক্তার শিবচর পৌর শহরের স্বাস্থ্য কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। সে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের বানিয়ারচর গ্রামের মৃত ইলিয়াস মৃধার মেয়ে। আটক রুবেল খান কাঠালবাড়ী ইউনিয়নের মৃত তোতা খানের ছেলে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিক ধারণা হচ্ছে- মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যপারে সিসিটিভির ফুটেজে দেখে চেহারা শনাক্ত করে রুবেল নামে একজনসহ আরও দুইজনকে আটক করেছি এবং ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার কাজ চলছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা