,

ধ্যানমগ্ন নার্গিস

news-image

বিনোদন ডেস্ক : ভাঙা হৃদয় নিয়ে ভীষণ বিপাকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। একটু উপশম দরকার তাঁর। এবার এমন ছ্যাঁকা খেয়েছেন যে সবকিছু ছেড়েছুড়ে বসে গেছেন ধ্যানে। নতুন ছবি ‘অমাবাস’-এর প্রচারণা বাদ। আগে মনের দুঃখ তাড়ানো দরকার। তারপর অন্য কিছু। সে জন্যই নিয়মিত ধ্যান করে যাচ্ছেন বলিউডের এই প্রেমকুমারী।

নার্গিস ফাখরির মন এত উত্তাল কেন? সম্প্রতি মার্কিন প্রেমিক ম্যাট অ্যালোঞ্জোর সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে তাঁর। ছ্যাঁকা খেয়ে তাই উত্তাল মনকে শান্ত করার চেষ্টা করছেন। নিয়ম করে দিনে চার ঘণ্টা ধ্যান করছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ধ্যানমগ্ন ছবি পোস্ট করেছেন তিনি।

মার্কিন প্রযোজক ও পরিচালক ম্যাট অ্যালোঞ্জোর সঙ্গে ফাখরির প্রেম সেই ২০১৭ সালের অক্টোবর থেকে। সেই প্রেম এমনই গাঢ় ছিল যে পরস্পরের কবজিতে নিজেদের ছবির ট্যাটু এঁকে নিয়েছিলেন তাঁরা। ছ্যাঁকা খেয়ে হাতের সেই ট্যাটু তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা নিজের যৌথ সব ছবিও মুছে ফেলেছেন ফাখরি। এখন চলছে মনের ভেতরের ছবি মোছার চেষ্টা। আশা করা যাচ্ছে, শিগগিরই হৃদয় থেকে ম্যাটের সব ছবিও মুছে ফেলতে পারবেন তিনি।

এটাই প্রথম নয়। ম্যাট অ্যালোঞ্জোর আগে ‘ধুম’ ছবির অন্যতম অভিনেতা ও প্রযোজক উদয় চোপড়ার সঙ্গেও কিছুদিন সম্পর্ক ছিল নার্গিসের। সেই সম্পর্কও বেশি দিন টেকেনি। পুরোনো ছবি মোছার পর নতুন কিছু যুক্ত হয় কি না তাঁর জীবনে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে এবার। ২০১১ সালে রণবীর কাপুরের সঙ্গে ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় নার্গিস ফাখরির। গত মাসে মুক্তি পায় তাঁর নতুন আরেকটি ছবি ‘অমাবাস’। তথ্যসূত্র: স্পটবয়ই

এ জাতীয় আরও খবর

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত