,

অঙ্কুশ-নুসরাত ফারিয়া আবারও জুটিবদ্ধ

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার নায়ক অঙ্কুশ ও বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া প্রথম জুটি বেঁধে অভিনয় করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমায়। ২০১৫ সালে মুক্তি পায় তাদের অভিনীত এই ছবিটি।

নতুন খবর হলো আবার জুটি বাঁধতে চলেছেন তারা। একটি রোমান্টিক গল্পের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তারা।

নতুন এই ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া। এটি পরিচালনা করবেন বাংলাদেশের পরিচালক উত্তম আকাশ ও কলকাতার পরিচালক বাবা যাদব। আপাতত খবর এতটুকুই। এখনই এর বেশি কিছু বলতে চান না শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

তিনি জাগো নিউজকে বলেন, ‘আমরা কলকাতার অঙ্কুশ ও নুসরাত ফারিয়াকে নিয়ে নতুন একটি ছবি করার পরিকল্পনা করেছি। শিগগিরিই ছবিটির বিষয়ে বিস্তারিত জানাবো। পরিচালকদ্বয় ও অঙ্কুশ-ফারিয়ার সাথে কথা হয়েছে। সবাই গল্পটি পছন্দ করেছেন।’

পরিচালনায় উত্তম আকাশের সঙ্গে কলকাতার বাবা যাদব কেন? এ বিষয়ে জানতে চাওয়া হলে সেলিম খান বলেন, ‘ছবিটি আমাদের দেশের হলেও কিছু টেকনিক্যালি কারণে বাবা যাদবও এর সঙ্গে থাকবেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আমার ছবিটির শুটিং শুরু করবো।’

সেলিম খান জানালেন, ঈদের ছবি হিসেবে টার্গেট করেই এই ছবিটি নির্মান করছে শাপলা মিডিয়া।

এ জাতীয় আরও খবর

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত