,

চিত্রনায়িকা সিমলা ঢাকায় আসছেন

news-image

বিনোদন প্রতিবেদক : কদিন আগেও খবরের শিরোনামে ছিলেন চিত্রনায়িকা সিমলা। বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় অনেকে প্রশ্ন তোলেন, ‘সিমলা এখন কোথায়?’। পরবর্তীতে জানা যায়, ছবির কাজে সিমলা অবস্থান করছেন ভারতে। থাকেন মুম্বাইয়ের মীরা রোডের একটি বাড়িতে। এবার সিমলা জানালেন, তার দেশে ফেরার কথা। আগামী মাসের শুরুর দিকেই ঢাকায় আসছেন এই চিত্রনায়িকা। এসে অংশ নেবেন ছবির কাজে।

সিমলা বলেন, ‘“সফর” নামে একটি হিন্দি ছবির কাজে মুম্বাইয়ে এসেছি। ছবির কাজ এখন প্রায় শেষ। কিছুদিন আগে ডাবিংও শেষ করেছি। এখন ফটোশুটে অংশ নেব। এরপর দেশে ফিরব। দেশের কয়েকটি ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছি। ঢাকায় ফিরে তাদের সঙ্গে আলোচনায় বসবো।’

এদিকে, বাংলাদেশে সবশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে কাজ করেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত সিমলা। ছবিটি পরিচালনা করেন তরুণ নির্মাতা রুবেল আনুশ। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন মামুন, আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইকারীর কবলে পড়েছিল। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের ওই ফ্লাইটটি ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে জরুরি অবতরণ করে। পরে কমান্ডো অভিযানে সন্দেহভাজন বিমান ‘ছিনতাইকারী’ নিহত হয়। নিহত পলাশের দ্বিতীয় স্ত্রী ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা। অবশ্য পরবর্তীতে সিমলা জানান, পলাশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় চার মাস আগে তাকে তালাক দেন তিনি। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত