,

মিমি বললেন, স্রোত যেদিকে, আমিও সেদিকে

news-image

অনলাইন ডেস্ক : সিলভার স্ক্রিন থেকে সরাসরি রাজনীতির আঙিনায় অভিষেক হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। মঙ্গলবার ভারতের লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। আর ওই তালিকায় নজর কেড়েছে মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের নাম। যাদবপুরের মতো কেন্দ্রে প্রার্থী হয়েছেন মিমি।

ভারতীয় সংবাদ মাধ্যম জি ২৪ ঘণ্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে অভিনেত্রী বলেছেন, ”আমি কোনও সময় সব কিছু আগে থেকে পরিকল্পনা করে এগোই না। যেদিকে স্রোতে নিয়ে চলে, সে দিকেই চলি”।

অভিনয়জীবন থেকে রাজনীতিতে প্রবেশ। কী ভাবছেন? এমন প্রশ্নে মিমির জবাব, যেভাবে দিদি সবার পাশে ছিলেন, সবার সঙ্গে ছিলেন, সেভাবেই চলব। দিদির কাছে কৃতজ্ঞ।

ভোটারদের উদ্দেশে মিমি বলেন, ‘হাতজোড় করে বলব, এতদিন আশীর্বাদের হাত মাথায় ছিল। আমার কাজ ভালোবেসেছেন। সবাইকে বলব, বিশ্বাস রাখুন পাশে থাকুন। একটা সুযোগ দিন।’

যাদবপুর কেন্দ্র থেকে সংসদীয় রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর রাজনৈতিক স্পর্শকাতর এলাকা। কতটা কঠিন লড়াই? মিমির আত্মবিশ্বাসী জবাব, ‘কঠিন-সহজ ভাবছি না। জীবনের নতুন যাত্রা। লোকের পাশে থাকতে চাই। লোকের জন্য কাজ করতে চাই।’

এদিকে বসিরহাট থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন আর এক অভিনেত্রী নুসরত জাহান।

এ জাতীয় আরও খবর

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত