,

‘প্লাস্টিক সার্জারি’ করিয়েছেন সারা?

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় দক্ষতার গুণে ইতিমধ্যেই সবার নজর কেড়েছেন। শুধু দক্ষতা নয়, তার সৌন্দর্যও প্রশংসার যোগ্য। তিনি আর কেউ নন, বলিউড অভিনেত্রী সারা আলী খান। সুন্দর হতে কী করেছেন- সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

জিনিউজের খবরে বলা হয়েছে, সবসময় সুন্দর লাগতে হবে- এমন একটা চাপ বলিউড তারকাদের মধ্যে থাকে। এ কারণেই খুব স্বাভাবিকভাবে অনেক তারকা প্লাস্টিক সার্জারির সাহায্য নেন। সুন্দর দেখাতে তাদের শরীরের ওপর চলে ছুরি-কাঁচি।

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় শো ‌‘কফি উইথ করণ’-এ এসে একথা একপ্রকার স্বীকারই করে নেন সাইফ আলী খানের মেয়ে সারা। তার সেই সমস্ত কথাবার্তার আনকাট অংশগুলো প্রকাশ্যে আনা হয়েছে।

শোতে সারাকে প্রশ্ন করা হয়, তিনিও কি সুন্দর হওয়ার চাপে পড়ে প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন?

উত্তরে সারা বলেন, ‘সুন্দর হওয়ার চাপের কথা যদি বলা হয় তাহলে আমি বলব, হ্যাঁ। চাপ আছে সেটা মেনে নিতেই হচ্ছে, আমরা এই যুগের মধ্যেই দিয়েই এগিয়ে চলেছি। তবে আমি বলবো, এই চাপের মধ্যেও নিজের মনের শক্তি বাড়িতে তুলতে হবে। নিজের প্রকৃত সৌন্দর্যের ওপর ভরসা রাখতে হবে। মনের মধ্যে দৃঢ়তা রাখতে হবে, জানতে হবে, তুমি এমনিই সুন্দর।’

এই অভিনেত্রীর কথায়, ‘তবে আমি এটা বলছি না যে তোমার ওজন বেড়ে যদি ৯৬ কেজিতে পৌঁছায়, তাতেই স্বচ্ছন্দ থাকতে হবে। ওজন বাড়লে আমি বলব অবশ্যই জিমে যেতে। তবে চাপের মুখে কিছু না করাই ভালো। আমার মনে হয়, তুমি যেমন তাতেই যদি স্বচ্ছন্দ হও, তাহলে বহু মানুষের প্রত্যাশার চাপকেও তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। ’

‘বলিউডে এমন অনেক মানুষ আছে যারা তোমায় নিরাপত্তহীনতায় ভোগার জায়গা তৈরি করে দেবে। তবে তাতে কিছুই যায় আসে না। তুমি যেমন তা নিয়ে আত্মবিশ্বাসী থাকতে হবে। তুমি মোটা বলে তোমাকে আক্রমণও করতে পারে তবে তবে তোমাকে নিজের জায়গায় ঠিক থাকতে হবে,’ বলেন সারা।

এ জাতীয় আরও খবর

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত