,

সুবর্ণা পেলেন গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা

news-image

বিনোদন ডেস্ক : গতকাল ছিল শক্তিমান আবৃত্তিকার ও অভিনয়শিল্পী গোলাম মুস্তাফার জন্মদিন। আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা ২০১৯’-এ ভূষিত হন তার মেয়ে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা এবং বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সুবর্ণা মুস্তাফার হাতে উত্তরীয়, একগুচ্ছ কবিতার বই, সম্মাননা পদক এবং ১০ হাজার টাকা তুলে দেন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আসাদুজ্জামান নূর (এমপি) উপস্থিত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করতে পারেননি।

এ সময় অতিথিরা জানান, বাংলাদেশে আবৃত্তিশিল্পের প্রতিষ্ঠা ও প্রসারে গোলাম মুস্তাফা আমাদের পথিকৃৎ। তার জন্মদিনে তারুণ্যের উচ্ছ্বাস এই মানুষটিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ বছর ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা ২০১৯’ সম্মাননা পাচ্ছেন তার সুযোগ্য কন্যা সুবর্ণা মুস্তাফা ও আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, ‘বোবাকে (বাবা) নিয়ে ঢাকার বাইরে এতো চমৎকার অনুষ্ঠান হয়, যা প্রতিবারই আমাকে মুগ্ধ করে। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন, বোবার স্মৃতি সম্মাননায় আমাকে ভূষিত করার জন্য। এই সম্মাননার সাথে অনেক আবেগ, ভালোবাসা মিশে আছে। তারুণ্যের উচ্ছ্বাস সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

সুবর্ণা মুস্তাফা তার বাবাকে বোবা বলেই ডাকতেন। বক্তব্য শেষে অনুষ্ঠানে আবৃত্তি করে শোনান সুবর্ণা মুস্তাফা।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা ২০১৯’ দিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি