,

দাম কমল জ্যাকসনের খামারবাড়ির

news-image

বিনোদন ডেস্ক : পপ তারকা মাইকেল জ্যাকসনের আলোচিত সেই খামারবাড়ির দাম কমেছে। ২০১৫ সালে নেভারল্যান্ড র‍্যাঞ্চের দাম হাঁকা হয়েছিল ১০ কোটি ডলার। কিন্তু সাড়া পাওয়া যায়নি। পরে দাম কমিয়ে করা হলো ৬ কোটি ৭০ লাখ ডলার। এবার মাত্র ৩ কোটি ১০ লাখ ডলারে সেটি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, নেভারল্যান্ড নামটি বদলে নতুন করে এর নাম রাখা হয়েছে সাইকেমোর ভ্যালি র‍্যাঞ্চ।

অনেক দিন পর আবারও নতুন করে আলোচনায় এসেছেন প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন। তাঁকে নিয়ে দুই পর্বের একটি তথ্যচিত্র তৈরি করেছে এইচবিও। সেখানে সাক্ষাৎকার দিয়েছেন মাইকেল জ্যাকসনের কাছে যৌন নির্যাতনের শিকার দুই ব্যক্তি। কথিত আছে নিজের খামারবাড়িতে নিয়ে দুই শিশুকে যৌন নির্যাতন করেছিলেন মাইকেল জ্যাকসন। সেই দুই শিশু এখন ত্রিশোর্ধ্ব যুবক। খামারবাড়িটির সঙ্গে মিলিয়ে তথ্যচিত্রের নাম রাখা হয়েছে ‘লিভিং নেভারল্যান্ড’। এ বছরই সেটি প্রচার করা হবে।

মাইকেল জ্যাকসনের ওই খামারবাড়িটির যৌথ মালিকানায় রয়েছে দ্য সান্তা বারবারা ও ক্যালিফোর্নিয়া হাউস নামে দুটি প্রতিষ্ঠান। পপ তারকার মৃত্যুর আগে ২ হাজার ৭০০ একরের ওই খামারবাড়িটিতে অনেক কিছু সংযোজন করা হয়। সেখানে আছে রেললাইন, অগ্নিসহায়তা কেন্দ্র, বিস্তীর্ণ বাগান। ১৯৮২ সালে বিরাট এই বাগানবাড়িটির স্থাপত্যশৈলীর নকশা করেছিলেন রবার্ট অলটেভার্স। ১৯৮৯ সালে জ্যাকসন এটি কিনেছিলেন ১৯ কোটি ৫০ লাখ ডলারে। তারপর নিজের মতো করে তিনি সেটার নকশা বদলে নেন। বাড়িটির মূল দালানে আছে ৬টি শোয়ার ঘর, ৯টি বাথরুম, একটি মাস্টার বেডরুম ও দুটি মাস্টার টয়লেটসহ একটি চিলেকোঠা। ভেতরে লেক, সুইমিং পুলসহ খেলার ব্যবস্থা ছাড়াও আছে একটি থিয়েটার হল। তথ্যসূত্র: ফোর্বস

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি