মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছবি নেই, ওয়েব সিরিজে ব্যস্ত নায়িকারা

news-image

বিনোদন ডেস্ক : ‘চলচ্চিত্র’ বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত করা হয়। একটা সময় ছিল যখন সাধারণ দর্শক নতুন বাংলা চলচ্চিত্র দেখার অপেক্ষায় মুখিয়ে থাকতো। দেশের বাইরেও ছিলো বাংলা চলচ্চিত্রের কদর।

বাংলা সিনেমার সোনালী যুগ বলা হয় ৬০ থেকে ৮০’র দশক সময়কে। তখনকার সময়ে ছবি মুক্তি মানেই সিনেমা হল ভর্তি দর্শক। বর্তমান সময়ের মতো প্রযুক্তির দিক থেকে উন্নত না হলেও তখনকার ছবিগুলো ছিল মানসম্পন্ন। সিনেমার গল্প আর মান ছিল অনন্য। যার উদাহরণ হিসেবে বলা যায় জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম, ছুটির ঘণ্টা, সারেং বউ, বেদের মেয়ে জ্যোৎস্নাসহ আরো অনেক ছবি। কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে, প্রযুক্তির উন্ননয়ের সাথে সাথে যেখানে আরো বিস্মৃতি ও উন্নয়ন হবার কথা ছিলো চলচ্চিত্রের সেখানে তো উন্ননয় দূরের কথা বরং চলচ্চিত্র হারাতে বসেছে তার ঐতিহ্য।

এক সময় এফডিসিতে বছরে ৯০ থেকে ১১০টি সিনেমা তৈরি হতো। এখন সেখানে বছরে ৫০ থেকে ৬০ টির মতো সিনেমা তৈরি হয়। যার মাঝে বেশ কিছু চলচ্চিত্র মাঝপথে এসে থেমে যায়, দেখে না আলোর মুখ।

সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার সাথে সাথে কমতে শুরু করেছে চলচ্চিত্র নির্মাণ। যার ফলে অনেক শিল্পী হচ্ছেন এখন কলকাতা মুখী। অন্যদিকে নায়িকারা ব্যস্ত হচ্ছেন ওয়েব সিরিজ নিয়ে। বলা যেতেই পারে নিজেদের বেকারত্ব কাটাতেই ওয়েব সিরিজে ঝুঁকছেন তারা।

পপি:

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করে ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। এরপর অনেক সুপার হিট ছোবই উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু হুট করেই চলচ্চিত্র থেকে কিছুটা দূরে চলে যান তিনি। সম্প্রতি বেশ কিছু চলচ্চিত্রের কাজ করছেন এই নায়িকা। পাশাপাশি ব্যস্ত আছেন ওয়েব সিরিজ নিয়েও।

পপি প্রথম বারের মতো অভিনয় করছেন অনন্য মামুনের নিদের্শনায় ‘ইন্দুবালা’ নামক ওয়েব সিরিজে। ওয়েব সিরিজে কাজ করা নিয়ে পপি বলেন, ‘ প্রযুক্তির কল্যানে সব কিছু এখন হাতের মুঠোয়। অনলাইন দুনিয়ায় সবাই এখন ওয়েব সিরিজি দেখছে।দেশের বাইরে জনপ্রিয় শিল্পীরাও এতে কাজ করছেন। আমি ইন্দুবালা চরিত্রে এই ওয়েব সিরিজে অভিনয় করছি। ভালোই লেগেছে। আশা করি কিছু দিনের মাঝেই দেশে ওয়েব সিরিজের একটি বাজার তৈরি হবে।’

বিপাশা কবির:

লাক্স তারকা ‘বিপাশা কবির’। চলচ্চিত্রে শুরুটা আইটেম গানের মাধ্যমে। আর আইটেম গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পর বেশ কয়েকটি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিপাশাও নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে। গত বছর নভেম্বরে ‘আঘাত’ শিরোনামের ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি। জায়েদ রেজওয়ান পরিচালিত এ ওয়েব সিরিজের দৃশ্যধারণের কাজ হয়েছিলো অস্ট্রেলিয়ায়। এরপর ‘জার্নি’ আরো একটি ওয়েব সিরিজটি কাজ করেন তিনি। যেটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা অনন্য মামুন।

বিপাশা বলেন , আগের থেকে আমাদের চলচ্চিত্র নির্মাণ কমে গেছে অনেক অংশেই। অভিনয় যেহেতু আমার নেশা-পেশা সুতারাং ওয়েব সিরিজে কাজ করতে বাঁধা কোথায়। দেশের বাইরে অনেক ভালো মানের ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে। আশা করি আমাদের ওয়েব সিরিজ গুলোও আন্তর্জাতিক মানের হবে।

আঁচল

২০১১ সালে ‘ভুল’ নামের একটি ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন চিত্রনায়িকা আঁচল । এরপর তার অভিনীত ‘বেইলি রোড’, ‘ভালোবাসার রংধনু’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘হৃদয় দোলানো প্রেম’, ‘স্বপ্ন যে তুই’, ফাঁদ’, ‘কিস্তিমাত’, ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’, ‘বোঝে না সে বোঝে না’ সহ আরো চলচ্চিত্রে অভিনয় করেন শাকিব খান থেকে শুরু করে ইয়াওক বাপ্পীর বিপরীতে । কিন্তু অনেক দিন ধরেই আঁচলকে দেখা যায়নি রূপালী পদার্য়। সম্পতি রাগী নামের একটি চলচ্চিত্রে কাজ করছেন আঁচল। পাশাপাশি ব্যস্ত আছেন ওয়েব সিরিজ নিয়ে। ‘ইন্দুবালা’ নামে নতুন একটি ওয়েব সিরিজের কাজ করছে তিনি। পাশাপাশি আরো একটি সিরিজে অভিনয় করছেন তিনি। অনলাইন ভিত্তিক নতুন এই সিরিজটির নাম ‘জার্নি’। এটি পরিচালনা করছেন অনন্য মামুন।

আঁচল বলেন, ‘মানহীন কাজ করার চেয়ে, না করাটা ভালো। এ কারণে ধীরে সুস্থে এগুচ্ছি। দু’একটি চলচ্চিত্রের বিষয়ে আলোচনা এগিয়েছে। অন্যদিকে ওয়েব সিরিজের বিষয়টি বেশ ভালো লাগছে। তাই করছি।’

তিশা:

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অনন্য মামুনের ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে নাম ভূমিকায় অভিনয় করার কথা ছিল তিশার। কিন্তু ব্যাটে-বলে না মেলায় পরে তা করা হয়নি। নাটক ও চলচ্চিত্রে মোটামুটি ব্যস্থতা থাকলেও চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেন তিশা। ‘অতঃপর জয়া’ নামের সামাজিক সচেতনতামূলক ওয়েব সিরিজটিতে গৃহিণীর চরিত্রে অভিনয় করেন তিনি। এটি পরিচালনা করেছেন আরিফুর রহমান। এখানে তার সহশিল্পী হয়ে কাজ করেন ফজলুর রহমান বাবু ও মোস্তফা প্রকাশ প্রমুখ।

আইরিন:

ঢালিউডের অন্যতম একজন মডেল ও অভিনেত্রী আইরিন। ইতোমধ্যে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। নতুন বছর চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আইরিন। সৈকত নাসিরের ‘ট্র্যাপড’ ও অনন্য মামুনের ‘পার্টনার’ শিরোনামের দুইটি সিরিজে অভিনয় করছেন তিনি।

জলি:

চলচ্চিত্রে নায়িকা হিসেবে জলির অভিষেক হয় জাজ মাল্টিমিডিয়ার অঙ্গার’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর মেয়েটি এখন কোথায় যাবে চলচ্চিত্রে দেখা যায় তাকে। সম্প্রতি ওয়েব সিরিজে নিজের নাম লিখিয়েছেন এই নায়িকা। বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘ফোন এক্স’ এ অভিনয় করেছেন তিনি। এতে জলিকে দেখা গেছে কিলার চরিত্রে। এটি নিমার্ণ করেছেন অনন্য মামুন। এদিকে এই ওয়েব সিরিজের অন্যতম অভিনেত্রী জলি বলেন, ‘এতে অভিনয় করার সময় মনে হয়নি আমি ওয়েব সিরিজে অভিনয় করেছি। মনে হয়েছে সিনেমায় অভিনয় করছি।’ বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক