,

‘চুম্বনে’ আপত্তি নেই তামান্নার

news-image

বিনোদন ডেস্ক : কোনো ছবিতে সই করার আগে শর্ত বেঁধে দেন, তার পরেই ছবিতে সই করেন তিনি। কিন্তু বলিউডের এমন একজন অভিনেতা আছেন, যার জন্য সব শর্ত ভুলে যেতে রাজি অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন এই অভিনেত্রী।

তামান্না বলেন, ‘আমি অনস্ক্রিন কাউকে চুমু খাই না। কনট্র্যাক্টেও তাই লেখা আছে। তবে বন্ধুদের সঙ্গে প্রায়ই মজা করে বলি, যদি কখনো অনস্ক্রিন হৃত্বিককে চুম্বনের প্রস্তাব আসে, আমি এক্কেবারে না করব না। ’

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, কোনো ছবি সই করলে তার কনট্র্যাক্টে কী লেখা থাকে তা আগে জেনে নেন তামান্না। কারণ ছবিতে সহ-অভিনেতাকে অনস্ক্রিন চুম্বন করবেন না তিনি। কিন্তু বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের জন্য এসব শর্ত ভুলে যেতে রাজি তামান্না।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তামান্না জানান, কিছুদিন আগে হৃত্বিকের সঙ্গে তার দেখা হয়েছিল। তাকে দেখে নিজেকে আর সামলাতে পারেননি তিনি। স্কুল পড়ুয়ার মতোই আনন্দে গদগদ হয়ে নিজে গিয়েই আলাপ করেছিলেন হৃত্বিকের সঙ্গে।

নিজের ফ্যানকে হতাশ করেননি হৃত্বিকও। ছবি তোলার প্রস্তাব দিয়েছিলেন তাকে। তিনিও সেই সুযোগ লুফে নেন বলে জানান এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি