,

মন মাতালেন নীলাঞ্জনা ঐশী

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশি প্রতিযোগী হিসেবে বিশ্বসুন্দরীর মঞ্চে ফাইনালে যাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। সেখান থেকে ফিরেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী আলো ছড়িয়ে যাচ্ছেন শোবিজের নানা আঙিনায়।

মডেল হয়ে বিভিন্ন পণ্যের প্রচারের দায়িত্ব নিচ্ছেন। অংশ নিচ্ছেন টিভিসিতেও। এবারে ঐশী আলোচনায় এলেন নাচের জন্য। মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’এ অনুষ্ঠিত হয়েছে আরটিভির স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

সেখানে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করেন ঐশী। ইভান শাহরিয়ার সোহাগের নৃত্য পরিচালনায় নীলপরী সাজে দেখা দিলেন এই সুন্দরী। তার নাচে মুগ্ধতা প্রকাশ করেছেন উপস্থিত দর্শক-অতিথি।

মিস ওয়ার্ল্ডের আসর থেকে বিজয়ী হয়ে আসার পর প্রথমবার এরকম কোন মঞ্চে পারফর্ম করেন ঐশী। তিনি নাচে এমন সাবলীল এটা জানা ছিলো না অনেকেরই।

ইভান শাহরিয়ার সোহাগ বলেন, ‘খুব চমৎকার পারফর্ম করেছেন ঐশী। অনেকদিন ধরে শোবিজে কাজ করছেন এমন অনেকের চেয়েও ভালো ছিল তার নাচ। সবাই খুব উপভোগ করেছেন। আগামীতে ঐশীর পথচলা আরও সাফল্যের হবে বলে প্রত্যাশা করি আমি।’

নাচ নিয়ে ঐশী বলেন, ‘প্রথমবার এরকম কোন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেছি। সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। আমার জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা হলো।’

আরটিভি এওয়ার্ডের এবারের আসরে আজীবন সম্মাননা জানানো হয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে।

ভিডিওতে ঐশীর নাচ :

https://www.facebook.com/MWBD18/videos/403472363795950/

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা