,

অর্জুন কাপুরই মালাইকার পছন্দ!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের প্রেম নিয়ে নানা গুঞ্জন রটছে। যদিও এখন পর্যন্ত দু’জনের কারো মুখেই বিষয়টি স্বীকার করতে শোনা যায়নি। এদিকে সম্প্রতি জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ সিক্স’-এ হাজির হয়েছিলেন মালাইকা আরোরা, কিরণ খের, বীর দাস ও মল্লিকা দুয়া। নতুন এই পর্বটি প্রচার হবে আগামী রবিবার। আর এই পর্বটির একটি প্রোমো ছড়িয়ে পড়েছে অনলাইনে। প্রোমোটিতে মালাইকাকে অর্জুনের বিষয় কথা বলতে দেখা যায়। প্রোমোতে করণ জিজ্ঞেস করেন এ বছরের সেরা পুরুষ পারফর্মারের নাম, তখন কিরণ খের উত্তরে বলেন অর্জুন কাপুর। তখনই মালাইকা বলে উঠেন, ‘আমি অর্জুনকে পছন্দ করি, এভাবে হোক বা অন্যভাবে।’

মালাইকার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ পড়ে গেছে। কারণ এর আগে মালাইকা ও অর্জুন কখনই প্রেমের স্বীকারোক্তি দিতে শোনা যায়নি। তবে নানা সময় এক সঙ্গে বহু অনুষ্ঠানে তাদের অংশ নিতে দেখা গেছে।

এদিকে, বলিউড নির্মাতা-অভিনেতা করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করন’-এ অতিথি হয়েছেন কারিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে মালাইকা-অর্জুনের প্রেম নিয়েও কথা বলেছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করা হয়, বলিউড তারকা বরুণ ধাওয়ান কার সঙ্গে প্রেম করছেন? প্রিয়াঙ্কা জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে মালাইকা-অর্জুন যে প্রেম করছে এটা তিনি জানেন।

বলিউডে মালাইকার খুব কাছের বন্ধু কারিনা কাপুর। শোতে কারিনাকে উপস্থাপক করণ জোহর প্রশ্ন করেন, অর্জুন-মালাইকার বিয়েতে তিনি কনের সঙ্গী হবেন কী না। করনের এ প্রশ্ন এড়িয়ে যান কারিনা।

২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্যজীবনে ছেদ টানার পর অর্জুনের সঙ্গেই বেশি দেখা যাচ্ছে মালাইকাকে। এ বছর তারা বিয়ে করবেন এমন গুঞ্জনও আছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা