,

তিন সন্তানের বাবাকে যে কারনে বিয়ে করছেন সানাই

news-image

বিনোদন ডেস্ক : তাকে ঘিরে মানুষের জানার আগ্রহের কমতি নেই। ইতোমধ্যে আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর সঙ্গে সম্পন্ন হয়েছে তার বাগদান। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্জালের আলোচিত-সমালোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব নিজেই। এবার জানালেন আরেক নতুন তথ্য।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানাই। সেখানে তিনি জানান, গত শনিবার হুট করে দেশের সাবেক একজন মন্ত্রী ও বর্তমান এমপির সাথে সম্পূর্ণ হয় বাগদান। নিজেকে রক্ষা করার জন্য অনেকটা গোপনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সানাই আরও জানান, তার বাগদত্তা আগেও একবার বিয়ে করেছেন। সেই সংসারে তিন সন্তানের পিতা তিনি। তবে তার আগের স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়েছে দুই বছর আগেই। এবং সেই বিচ্ছেদের পর সানাইয়ের সাথে তার পরিচয় হয়েছে।

এই বিতর্কিত মডেল বলেন, আমরা দুই বোন, আমি বড়। বাবা-মাকে নিয়ে আমাদের সুন্দর একটা পরিবার। মানুষ শুধু আমাকেই মানসিক অত্যাচার করেনি, পরিবারের লোকজনরাও সে অত্যাচার সহ্য করেছে। পুরো পরিবার উদ্বেগে ছিল।

আমার মা আমাকে নিয়ে ভীষণ চিন্তা করতেন। আমি তাকে চিন্তার মধ্যে রাখতে চাইনি। তার উদ্বেগের কথা প্রেমিককে জানাই। এসব শুনে সে সিদ্ধান্ত নেয় বাগদান করার। এরপর সময় বুঝে আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো।
উল্লেখ্য, ইতোমধ্যে বেশ কিছু মিউজিক ভিডিও’র মডেল হয়েছেন তিনি। কিছুদিনের মধ্যেই নতুন দুটি মিউজিক ভিডিওতে দেখা যাবে সানাইকে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা