,

কলকাতায় মিমের নতুন ছবি রোমান্স-কমেডিতে জমজমাট

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। কলকাতার সিনেমা সমুদ্রেও আছড়ে পড়েছে তার গ্ল্যামার ও অভিনয়ের ঢেউ। এরইমধ্যে যৌথ প্রযোজনার পাশাপাশি ওপার বাংলার একক প্রযোজনাতেও কলকাতার দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।

সেই ধারাবাহিকতায় এবার মিম আসছেন বিনোদনের ফুল প্যাকেজ নিয়ে। তিনি সর্বশেষ অভিনয় করেছেন কলকাতার ‘থাই কারি’ নামের ছবিতে। সোহমের বিপরীতে এই ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। সেখানে আভাস মিললো ধুম ধাড়াক্কা কমার্শিয়াল এক সিনেমার।

ছবিতে দেখা যাবে কমেডি, রোমান্স ও অ্যাকশনের ছড়াছড়ি। যেখানে গল্পটা মূলত তিন বন্ধুকে নিয়ে। কর্মসূত্রে সাম্য, অয়ন এবং নীতিন তিনজনেই থাকেন থাইল্যান্ডে। একজনের রিয়েল এস্টেটের ব্যবসা, অপরজন হোটেলের শেফ এবং তৃতীয়জন আবার অনেক কিছুই করেন।

কাজ-কর্ম, প্রেম, ফ্লার্টিং সবই চলছিল ঠিকঠাক। কিন্তু হঠাত্ই এদের জীবনে ঘটে যায় বিপদ। নীতিনের দৌলতে থাইল্যান্ডে মাফিয়াদের কু-কর্মে জড়িয়ে পড়ে তিনজন। এমনই গল্পের ছবি বহুপ্রতিক্ষিত ‘থাই কারি’।

তারকাবহুল এই সিনেমায় সাম্য, অয়ন এবং নীতিন এই তিনটি চরিত্রে অভিনয় করেছেন হিরণ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ। তাদের বিপরীতে রয়েছেন পৌলমী দাস, তৃণা সাহা, বিদ্যা সিনহা সাহা মিম এবং ব়্যাচেল ওয়াইট।

এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, আয়োশী তালুকদার, অভিজিত্ গুহ এবং সায়ন ঘোষের মতো ব্যক্তিত্বরা।

গ্রিনটাচ এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন অঙ্কিত আদিত্য। ‘থাই কারি’ মুক্তি পাবে আগামী মার্চে।

দেখুন ছবিটির ট্রেলার :

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা