,

চিত্রনায়িকা সানাই বিয়ে করছেন সাবেক মন্ত্রীকে

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত মডেল ও নবাগত চিত্রনায়িকা সানাই মাহবুব সুপ্রভা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাগদান পর্ব। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

সানাই বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে আমাদের বাগদান হয়ে গেছে। আমার বাসাতেই আয়োজন হয়েছে।’ নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

পাত্রের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তার হবু বর আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী। ১০ম জাতীয় সংসদে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি একজন ব্যবসায়ী। সঙ্গে রাজনীতিতে এখনও সক্রিয় আছেন। এবার নির্বাচনে জয় লাভ করে নিজ এলাকার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন।

সানাই বলেন, ‘বরের নাম, পরিচয় এখন জানাতে চাই না। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিয়ের সব আয়োজন হবে। তখনই জানাব। ওর এটি দ্বিতীয় বিয়ে। আমাদের বয়সেও গ্যাপ আছে। তাতে আমার কোনো আপত্তি নেই। এছাড়া আমার গত কিছু বিষয়াদি নিয়ে ওর কোনো আপত্তিও নাই। তার মা আমাকে অনেক পছন্দ করেছেন। আমাকে অনেক আদরও করেন। আর ১০টা নারীর মতো আমি চেষ্টা করব সুখের জীবন গড়ে তুলতে।’

সানাই আরও বলেন, ‘সবশেষে আমি একজন মেয়ে। আমার একটা ছোট বোন আছে। অনেক দায়িত্ব আমার ওপর। তাই জীবনটাকে নতুন করে সাজাতে চাই।’

বর্তমানে শুধু কাজ নিয়ে থাকতে চান সানাই। বলেন, আমি এখন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। এই কাজের কারণেই বিয়ে পিছিয়ে দিয়েছি। দুই বছর পর বিয়ের অনুষ্ঠান করার চিন্তা করেছি। আশা করি এর মধ্যে আমাদের বোঝাপড়াটাও দারুণ হবে।’

বাগদান সেরেই কক্সবাজার উড়াল দিচ্ছেন সানাই। আগামী পরশুদিন দুপুরের ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন তিনি। তবে হবু স্বামীসহ নাকি কোনো কাজে তা জানাননি তিনি। বলেন, ‘কক্সবাজার থেকে ফিরে আবার কাজে মনোযোগ দেব। তবে বিয়ে করছি এটা চিন্তা করেই আমি অনেক খুশি।’ আমাদের সময় অনলাইন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা