,

শেষ হচ্ছে নিরবের ‘হৃদয় জুড়ে’

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি ‘আব্বাস’ ছবির শুটিং ছবির শুটিং শেষ করেছেন নায়ক নিরব। একটি গানের বিভিন্ন অংশের দৃশ্যায়নের মধ্য দিয়ে ছবিটির শুটিং শেষ হয়। নির্মাতা সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সূচনা আজাদ ও সোহান সাবা। এছাড়াও ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে আইটেম গার্ল নায়লা নাঈমকে।

‘আব্বাস’ ছবির শুটিং শেষ করে এখন ‘হৃদয় জুড়ে’ ছবিটির শেষ অংশের শুটিং করছেন নিরব। কলকাতার নায়িকা প্রিয়াঙ্কাকে নিয়ে ২০১৭ সালের মার্চে এ ছবির শুটিং হয়েছিল। দ্রুতই ছবিটির শুটিং আগাচ্ছিল। পরবর্তীতে কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা ও ছবির পরিচালক রফিক শিকদারের মধ্যে মনোমালিন্যের কারণে আটকে ছিল ছবির শুটিং।

তারপর গত বছর জুলাই মাসে কলকাতায় নিরব-প্রিয়াঙ্ক শুটিং করেন। এবার নিরব ‘হৃদয় জুড়ে’ ছবির আটকে থাকা কাজগুলো শেষ করছেন। জাগো নিউজকে নিরব বলেন, ‘শুক্রবার থেকে রাজধানীর ৩০০ ফিটে শুটিং করছি। টানা ৬ ছয়দিন চলবে কাজ। এবার পুরোপুরি শুটিং শেষ হবে।’

ছবির পরিচালক রফিক শিকদার বলেন, নায়িকা প্রিয়াঙ্কা তার শিডিউল দিতে চাচ্ছিলেন না। এক বছর তার শিডিউলের জন্য অপেক্ষা করেছিলাম। বাধ্য হয়ে কলকাতায় গিয়ে তাকে নিয়ে শুটিং করেছি। এরপর প্রায় ছমাসের বেশি সময় আমার মা অসুস্থ ছিলেন। সেজন্য কাজে মনোযোগ দিতে পারিনি।’

‘ভোলা তো যায় না তারে’ ছবির এই নির্মাতা আরও বলেন, এ ছবির আরেক অভিনেতা কাজী হায়াত সাহেব অসুস্থ হয়ে আমেরিকায় আছেন। তার জন্যেও অপেক্ষা করতে হয়েছে। সব ঝামেলা থেকে বেরিয়ে এবার হৃদয় জুড়ের কাজ করছি। ৬ দিন শুটিং করলেই পুরো কাজ শেষ হবে।’

‘হৃদয় জুড়ে’ ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। মৌলিক গল্পে ছবিটির চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা রফিক শিকদার নিজেই। শেষ লটে নিরব ছাড়াও শুটিং করছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন, যুবরাজ প্রমুখ। নির্মাতা শিকদার জানান, পহেলা বৈশাখে তিনি ‘হৃদয় জুড়ে’ মুক্তি দিতে চান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা