,

শাকিবের ‘পাসওয়ার্ড’ রাণী!

news-image
বিনোদন প্রতিবেদক : আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে শাকিব খানের নতুন ছবি ‘পাসওয়ার্ড’ এর শুটিং। ছবিটি নির্মাণ করবেন মাস্টার মেকার মালেক আফসারী।

ছবিটি প্রযোজনা করবেন শাকিব খান ও ইকবাল। শুক্রবার ছবিটির শুটিং বিষয়ে চূড়ান্ত মিটিং করলেন ছবির দুই প্রযোজক শাকিব খান ও ইকবাল। এসময় তাদের সাথে ছিলেন ছবির নির্মাতা মালেক আফসারী। আরো ছিলেন আব্দুলা জহির বাবু।

ছবির প্রযোজক ইকবাল হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, আগামী ফ্রেব্রুয়ারির ২৬ তারিখ থেকে শুরু হবে ছবির শুটিং। আমরা এফডিসির ৯ নাম্বার ফ্লোর থেকে ছবির শুটিং শুরু করবো। দেশের বিভিন্ন লোকেশনে শুট হবে। কিছুদিন আগে এখন দিনাজপুরে একটি ট্রেনের কারখানায় লোকেশন দেখে এসেছি। সেখানোও কিছু শুটিং হবে।

ছবিতে শাকিব খানের সাথে জুটি বাধবেন নায়িকা বুবলী। পাশাপাশি থাকছে নতুন আরো এক মুখ। তিনি হলেন মডেল ও অভিনেত্রী রাণী আহাদ।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন রাণী আহাদ। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এ বিষয়ে রাণী বলেন, ‘আমি বেশ কয়েক বছর বিজ্ঞাপন ও নাটকে কাজ করলেও চলচ্চিত্র নতুন। আর চলচ্চিত্র জীবনের শুরুর দিকেই সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার থেকে শুটিং শুরু হবে। মালেক আফসারী স্যার গুণী নির্মাতা, প্রযোজক ইকবাল ভাই অনেক আন্তরিক মানুষ। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবো। আশা করি ভালো কিছু হবে।’ বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা